Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক লাভ জিহাদের ছায়া ক্রমশ দীর্ঘ হচ্ছে ভারতে
আন্তর্জাতিক ধর্ম

লাভ জিহাদের ছায়া ক্রমশ দীর্ঘ হচ্ছে ভারতে

By Mohammad Al AminJanuary 24, 20213 Mins Read

লাভ জিহাদের ছায়া ক্রমশ দীর্ঘ হচ্ছে ভারতে

Advertisement

জুমবাংলা ডেস্ক: লাভ জিহাদের ছায়া ক্রমশ দীর্ঘ হচ্ছে ভারতে৷ সংস্কৃতিমনস্ক, প্রগতিশীলদের অঞ্চল হিসাবে পরিচিত বাংলাতেও তার নমুনা মিলছে৷ এমন নজির অবশ্য একরযুগ আগেও ছিল। খবর ডয়চে ভেলের।

উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশে ভিন্ন ধর্মে বিবাহিত যুগলদের মাঝেমধ্যেই লাভ জিহাদের দায়ে পুলিশি জুলুমের মুখে পড়তে হয়৷ একাধিক গ্রেপ্তারি ইতিমধ্যেই হয়েছে৷

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে এখানেও সেই আইন কার্যকর করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক নরোত্তম মিশ্র৷ তবে তার আগেই পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে তার ইঙ্গিত৷

দক্ষিণবঙ্গের হুগলি জেলার শহরতলির একটি লজে ঘরভাড়া নিতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন চিত্রশিল্পী তৌসিফ হক ও তার স্ত্রী জয়ন্তী বিশ্বাস৷ সোশ্যাল মিডিয়ার জন্যই বিষয়টি সকলের নজরে আসে৷

কী ঘটেছিল?

স্বামী-স্ত্রীর পদবী আলাদা৷ তার জেরেই হুগলির সদর শহর চুঁচুঁড়ায় একটি লজে অসুস্থ স্ত্রীকে নিয়ে জায়গা পাননি বর্ধমানের বাসিন্দা তৌসিফ৷

তিনি ফেসবুকে দাবি করেছেন, আমাদের কাছে ভোটার, আধার, প্যান কার্ড সবই ছিল৷ তা-ও ঘর দেওয়া হয়নি৷

সঠিক পরিচয়পত্র থাকা সত্ত্বেও কেন তৌসিফ ঘর পেলেন না? লজ পরিচালকদের দাবি, ওই দম্পতি নথি দেখাতে চাননি৷

তৌসিফ ফেসবুক পোস্টে লিখেছেন, পিকনিকে বিয়ের সার্টিফিকেট কে নিয়ে যায়? শুধু পিকনিকে কেন, যেখানেই যাই মানিব্যাগে এক কপি জেরক্স ও ফোনের হোয়াটসঅ্যাপে রেখে দিই৷ কারণ, এর আগেও অনেক জায়গায় সার্টিফিকেট দেখতে চেয়েছে৷ কারণটা শুধু ভিন্ন ধর্ম নয়, দুটি প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েকে অনেক জায়গাতেই রুম দেওয়া হয় না৷

বিষয়টি নিয়ে তৌসিফ প্রশাসনের দ্বারস্থ হতে চাননি৷ শিল্পীর বক্তব্য, তারা আইনত স্বামী-স্ত্রী৷ স্পেশাল ম্যারেজ অ্যাক্টে তাদের বিয়ে হয়েছে৷ সেই সার্টিফিকেট দেখানোর পরেও ঘর দেওয়া হয়নি৷

কী বলছেন অন্যরা?

ঘর ভাড়া নেওয়ার জন্য নথি দেখানোর রেওয়াজ তৈরির বিষয়ে আইনজীবী অঙ্কন বিশ্বাস বলেন, এটা অত্যাবশ্যকীয় নয় যে কোথাও বিবাহিতরা থাকলেই তাদের বিয়ের নথি দেখাতে হবে৷ আপনি প্রাপ্তবয়স্ক হলে কোথায় কাকে নিয়ে গেলেন, সেটা নিয়ে হোটেল কর্তৃপক্ষ নাক গলাতে পারেন না৷ কিন্তু সাধারণভাবে তারা নাক গলান পুলিশি ভয়ে৷

সমাজতত্ত্বের অধ্যাপিকা সুহৃতা সাহা এই প্রসঙ্গে বলেন, দেশে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আছে৷ দেশে আইন যখন আছে, বাকি জিনিসগুলি অমূলক৷

ব্যক্তিগত প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদেরও এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে৷ স্বামীর পদবি ব্যবহার না করার দরুণ আমার আলাদা পদবী ছিল৷ তাই ম্যারেজ সার্টিফিকেট ছাড়া ঢুকতে দেবে না বলা হয়েছিল৷ এসব খুবই নিন্দনীয়৷ প্রাপ্তবয়স্ক যুগলকে একসঙ্গে থাকতে কেউ বাধা দিতে পারে না৷

এটা শুধু ধর্মান্তরকরণ-বিরোধী লাভ জিহাদের বিষয় না-ও হতে পারে বলে মনে করছেন তিনি৷

দুবরাজপুর মহকুমা হাসপাতালের ডাক্তার শুভজিৎ রায় ও তার স্ত্রী নাজমা খাতুনের ১০ বছর আগেই হয়েছিল তিক্ত অভিজ্ঞতা৷ কলকাতার নিকটবর্তী শহরতলিতে ২০০৮ সালেও এই দম্পতি বসবাসের জন্য কোনও ঘরভাড়া পাননি৷ বাড়ির মালিকরা হিন্দু স্বামীর মুসলিম স্ত্রী পরিচয় দেখেই বাড়িভাড়া দিতে আপত্তি করেন৷

সে অভিজ্ঞতার কথা জানিয়ে নাজমা বলেন, ডাক্তার রায় একা গিয়ে বাড়ি ভাড়া ঠিক করে আসতেন৷ কিন্তু পরে আমি গেলেই আমার নাম শুনে, শাঁখাসিঁদুর না দেখতে পেয়ে বাড়িভাড়া দেওয়া হতো না৷ প্রকাশ্যে তারা বাড়িভাড়া না দেওয়ার কারণ দেখাতেন না৷ বেশ কয়েকবার এই অভিজ্ঞতার মুখে আমরা পড়েছি৷

তৌসিফ ও জয়ন্তীর ঘটনা শুনে এই দম্পতি সেই অতীতকেই রোমন্থন করছেন যেন৷

শুভজিৎ বলেন, ব্যাপারটা খুবই ভয়ের৷ সুশিক্ষিত নাগরিকদের এগিয়ে আসতে হবে সমাজের এই বিষময় প্রভাব কাটাতে৷ সঙ্গী নির্বাচনের স্বাধীনতাটুকু প্রাপ্তবয়স্কদের মৌলিক অধিকার নয় কি?

এই ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা যেমন বিরক্তি দেখিয়েছে, তেমনি বিভিন্ন ছাত্র সংগঠন চুঁচুড়ার ওই লজের সামনে বিক্ষোভও জানিয়েছে৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026
India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

June 25, 2026

Latest News

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa