Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি লালমনিরহাটে ধ’র্ষকের সঙ্গে শিশু শিক্ষার্থীকে বিয়ে দিলেন পুলিশের এসআই
অপরাধ-দুর্নীতি বিভাগীয় সংবাদ রংপুর

লালমনিরহাটে ধ’র্ষকের সঙ্গে শিশু শিক্ষার্থীকে বিয়ে দিলেন পুলিশের এসআই

By Hasan MajorSeptember 19, 2019Updated:September 19, 20192 Mins Read

লালমনিরহাটে ধ’র্ষকের সঙ্গে শিশু শিক্ষার্থীকে বিয়ে দিলেন পুলিশের এসআই

Advertisement
জুমবাংলা ডেস্ক: পাবনার পর এবার লালমনিরহাটে ধ’র্ষকের সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ধ’র্ষণের শিকার ওই স্কুলছাত্রীকে ধর্ষকের সঙ্গে বিয়ে দেন পুলিশের এক সাব-ইন্সপেক্টর। এ ব্যাপারে ছাত্রীর পরিবার অভিযোগ দিলেও তা আমলে নেওয়া হয়নি।

লালমনিরহাট সদর থানার এসআই মাইনুল ইসলামের ‘পরামর্শে’ ধ’র্ষণে অভিযুক্ত ব্যক্তিকে উল্টো ৫০ হাজার টাকা যৌতুক দিয়ে বিয়ে দেন মেয়েটির ভ্যানচালক বাবা। ভুক্তভোগী পরিবারটির বাড়ি উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের একটি গ্রামে।

এদিকে, বিয়ে হলেও মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কাবিননামা হাতে পায়নি তার পরিবার। এ সুযোগ কাজে লাগিয়ে ছেলেপক্ষ বিয়ে অস্বীকার করে মেয়েটিকে ঘরে তুলছে না। তারা উল্টো এলাকাছাড়া করার হুমকি দিচ্ছে মেয়ের পরিবারকে। মেয়ের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, পুলিশ অভিযোগটি আমলে নিলে তাদের এমন নিরাপত্তাহীন পরিস্থিতিতে পড়তে হতো না।

সম্প্রতি পাবনা সদর থানায় ধ’র্ষকের সঙ্গে ধ’র্ষণের শিকার নারীর বিয়ে দেন থানার ওসি। এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। গতকাল বুধবার সেই ওসি ওবাইদুল হককে সাসপেন্ড করা হয়েছে। লালমনিরহাটেও একই রকম ঘটনায় ফের পুলিশের সংশ্নিষ্টতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

লালমনিরহাটে মেয়ের বাবার জানান, প্রতিবেশী অচিমন বিবির বাড়িতে স্থানীয় কয়েক শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতেন একই ইউনিয়নের উমাপতি হরনারায়ণ গ্রামের আফজাল হোসেনের ছেলে শাহিন আলম। সেখানে সপ্তম শ্রেণির ওই মেয়েটিকেও মাসিক ৪০০ টাকা বেতনে পড়তে দেন তার বাবা। কিছুদিন পড়ার পর শাহিন তাকে প্রেমের প্রস্তাব দেন। সে রাজি না হলে শিক্ষক তার মোবাইল ফোনে আগে গোপনে তোলা কয়েকটি ছবি দেখিয়ে হুমকি দেন। শিক্ষক তাকে বলেন- যদি তার প্রস্তাবে রাজি না হয়, তবে এসব ছবি খারাপ বানিয়ে ইন্টারনেটে ছেড়ে দেবেন। এই ভয় দেখিয়ে প্রেম ও শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন তিনি। পরে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বাচ্চা নষ্ট করতে ওষুধ খাওয়ান শাহিন। ওষুধে কাজ না হলে গত ২৫ জুলাই ওই শিক্ষার্থীকে কৌশলে তুলে নিয়ে শহরের মেরী স্টোপ ক্লিনিকে অবৈধ গর্ভপাত ঘটান।

পরে বিষয়টি জানাজানি হলে ইউপি চেয়ারম্যানের পরামর্শে মেয়েটির বাবা গত ১১ আগস্ট সদর থানায় একটি অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই এসআই মাইনুল ইসলাম বাড়িতে এসে মেয়েটিকে বলেন- বিয়ে করবা নাকি জরিমানা নিবা। একপর্যায়ে এসআই বলেন, ৫০ হাজার টাকা দিলেই ছেলেপক্ষ বিয়েতে রাজি হবে।

মেয়ের মা বলেন, ‘বাহে, গরিব বলি হামার কি মান-সম্মান নাই। হামাকগুলাক এলাকাছাড়া করার হুমকি দেয়।’

লালমনিরহাট থানার ওসি মাহফুজ আলম বলেন, পুলিশ সুপার বিষয়টি দেখার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। মেয়ের অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় তাদের বিয়ে দিয়েছে এলাকাবাসী- এমন কথা জানিয়েছেন এসআই মাইনুল।

জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখব। তদন্ত করে দোষী প্রমাণিত হলে এ ঘটনায় জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa