Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় লালমাই পাহাড়ের চূড়ায় বিরল উদ্ভিদের সংরক্ষণাগার
জাতীয় বিভাগীয় সংবাদ

লালমাই পাহাড়ের চূড়ায় বিরল উদ্ভিদের সংরক্ষণাগার

By জুমবাংলা নিউজ ডেস্কজুন 8, 2021Updated:জুন 8, 20212 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক: কুমিল্লা জেলার লালমাই পাহাড়ের চূড়ায় সংরক্ষণ করা হয়েছে শতাধিক প্রজাতির বিরল উদ্ভিদ। এ উদ্যানে রোপণ করা হয়েছে বিরল উদ্ভিদের কয়েক লাখ চারা। এটি বাংলাদেশের তৃতীয় বিরল উদ্ভিদ উদ্যান। উদ্যানটি স্থাপনে ব্যয় হয়েছে ১৭ কোটি টাকা।

উদ্যানটিতে রয়েছে বৈলাম, চম্পা, লোহাকাঠ, স্বর্ণকমুদ, সিভিট, অশোক, চাপালিশ, বহেরা, হরিতকি, তেলশুর, আগর, নাগলিঙ্গম, নাগেশ^র, শাল, মহুয়া, ধূপ, উড়ি আম, বন পেয়ারা, বাঁশপাতা, সাকড়া, চালমুগরা, কাঞ্চন, পিতরাজ, জারুল, কনক, তমাল, রাধাচূড়া, করমচা, অড়বরই, হারগোজা, ডেফল, সুরুজ, ধারমারা, এলামেন্ডা, জুমু জবা, কার্নিভাল কর্ডিলাইন, ডুরান্ডু, কুপিয়া ও কাটামেহেদিসহ শতাধিক প্রজাতির বিরল উদ্ভিদ। এছাড়া রয়েছে অর্কিড ও ক্যাকটাস হাউজ। আছে পাতাবাহার ও ভেষজ উদ্ভিদও।

উদ্যানটিতে সরেজমিন গিয়ে দেখা যায়, এক ডাল থেকে আরেক ডালে উড়ে বেড়াচ্ছে নানা প্রজাতির পাখি। প্রজাপতি ও মৌমাছিরা খেলা করছে ফুলে ফুলে। বাতাসে ছড়িয়ে পড়েছে ফুলের ঘ্রাণ। আঁকাবাঁকা পাহাড়ের নির্জনতায় একইসাথে এত প্রজাতির বিরল উদ্ভিদ ও ফুলের সুবাস বিমোহিত করবে যেকোনো দর্শনার্থীকে।

২০১৫ সালে ১৭ একর ভূমির ওপরে শুরু হয় বিরল উদ্ভিদ উদ্যানটির কাজ। ২০২০ সালের ৭ নভেম্বর এ উদ্যানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এতে প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। অপ্রাপ্ত বয়স্ক ও ছাত্রদের জন্য প্রবেশমূল্য ৫টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য ৪০০ টাকা। উদ্যানটির ভেতরে আছে পার্ক অফিস। নারী ও পুরুষ পর্যটকদের জন্য আলাদা শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে।

কুমিল্লা বনবিভাগ কার্যালয় থেকে জানা যায়, কুমিল্লা বিশ^বিদ্যালয় লাগোয়া লালমাই পাহাড়ের চূড়ায় স্থাপিত এ উদ্যানের আশেপাশে তিনভাগে বনবিভাগের আরও ৩৩ একর জায়গা রয়েছে। বিরল উদ্ভিদ উদ্যান কেন্দ্রটিসহ মোট ৫০ একর জায়গার দখলে আছে কুমিল্লা বনবিভাগ। এটিকে আরও সম্প্রসারিত, পর্যটনমুখী ও বণ্য প্রাণীর অভায়রণ্য করে তুলতে দরকার আরও ৩০ একর জায়গা। মোট ৮০ একর জায়গা হলে একটি পরিকল্পিত দৃষ্টিনন্দন বিরল উদ্ভিদকেন্দ্র ও বন্যপ্রাণির অভায়রণ্য হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মনে করেন বন কর্মকর্তারা। কুমিল্লা বিশ^বিদ্যালয়ের ছাত্র সজীব বাসসকে জানান, উদ্যানটিতে একাধিকবার গিয়েছি। চমৎকার জায়গা, যাতায়াত ব্যবস্থাও ভালো। আশেপাশে শালবন বৌদ্ধবিহারসহ অনেকগুলো ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে। কর্তৃপক্ষ পরিকল্পনা মাফিক কাজ করলে অনায়াসেই পর্যটকদের আকৃষ্ট করতে পারবে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র আবুল বাশার বলেন, কুমিল্লায় এমন উদ্ভিদ উদ্যান গড়ে তোলা দারুণ ব্যাপার। শিক্ষার্থীদের গবেষণার জন্য এটা ভালো ক্ষেত্র।

কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা কাজী মো. নুরুল করিম বাসসকে জানান, উদ্ভিদ উদ্যান কেন্দ্রটি করা হয়েছে এ প্রজন্মকে শেখানোর জন্য। শিক্ষার্থীরা বিলুপ্রায় উদ্ভিদগুলো দেখে জ্ঞানার্জন করবে। তাই তাদের জন্য সরকারি নির্দেশনা মোতাবেক নামমাত্র মূল্যে টিকিট নির্ধারণ করা হয়েছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Rain

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, ৪ বিভাগে থাকবে বেশি সক্রিয়

জুন 13, 2026
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

জুন 13, 2026
তিতাস

সারাদেশে গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস

জুন 13, 2026
Latest News
Rain

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, ৪ বিভাগে থাকবে বেশি সক্রিয়

পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

তিতাস

সারাদেশে গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস

প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

Manikganj

সরকারি হাসপাতালের সেবা ব্যাহত করে ফ্রি মেডিকেল ক্যাম্প!

বন্ধ

মেট্রোরেলের ট্র্যাকে বিড়াল, হঠাৎ বন্ধ ট্রেন চলাচল

উৎপাদন

উৎপাদন কমায় নারায়ণগঞ্জে শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কা

বাজেট

দেশের সব নাগরিককে বাজেটে অন্তর্ভুক্ত করার লক্ষ্য: অর্থমন্ত্রী

নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি

সরকারি নিবন্ধন লাভ করলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’

নিখোঁজ

গোপালগঞ্জে তিনদিন নিখোঁজ থাকার পর শাহিন শেখের মরদেহ উদ্ধার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa