আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ায় ভয়াবহ ঘূর্ণিঝড় ‘ড্যানিয়েল’র প্রভাবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৫০ মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন অনেকে।

লিবিয়ায় ঘূর্ণিঝড়-বন্যায় দেড় শতাধিক মৃত্যু

Advertisement

নিখোঁজদের মধ্যে লিবিয়া ন্যাশনাল আর্মির সাত সদস্যও রয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। খবর আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার।

এদিকে, বেনগাজির রেড ক্রিসেন্ট প্রধান বলেছেন, বন্যায় মৃতের সংখ্যা ২৫০ জনে পৌঁছাতে পারে।

শনিবার (৯ সেপ্টেম্বর) লিবিয়ার বেনগাজি, সুসে, আল বায়দা, আল মার্জ ও ডেরনা শহরে আঘাত আনে ঘূর্ণিঝড়টি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ড্যানিয়েল আঘাত হানার পর গাড়ির ছাদে ও উঁচু জাগাগায় বসে আছেন স্থানীয়রা। তাদের সামনে কোমর সমান বন্যার পানি।

রেড ক্রিসেন্টের কর্মকর্তা কাইস ফাখেরি রয়টার্সকে বলেন, এখন পর্যন্ত ১৫০ জনের মৃত্যুর বিষযে নিশ্চিত হওয়া গেছে। ভবনধসের কারণে তাদের মৃত্যু হয়েছে। পরিস্থিতি খুবই খারাপ। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

স্থানীয় সম্প্রচারমাধ্যম অলমোস্তবালের ভিডিও প্রতিবেদনে দেখা যায়, বন্যার পানিতে একাধিক গাড়ি ভেসে যাচ্ছে। রাস্তাঘাটের বেহাল দশা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স আরও জানায়, প্রায় ১০ ফুট উচ্চতা পর্যন্ত পানি উঠে গেছে। রাস লানুফ, জুয়েতিনা, ব্রেগা ও এস সিদরা, লিবিয়ার চারটি বড় তেল বন্দরই শনিবার সন্ধ্যা থেকে তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মরক্কোতে ভূমিকম্প: নিহতের সংখ্য বেড়ে ২৮৬২

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google