Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক লিবিয়া উপকূলে ১৩০ অভিবাসী নিয়ে নৌকাডুবি
আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে ১৩০ অভিবাসী নিয়ে নৌকাডুবি

By জুমবাংলা নিউজ ডেস্কApril 23, 2021Updated:April 23, 20211 Min Read

লিবিয়া উপকূলে ১৩০ অভিবাসী নিয়ে নৌকাডুবি

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়া উপকূলে বৃহস্পতিবার ডুবে যাওয়া একটি রবারের তৈরি নৌযানের কাছে ১০টি লাশ চিহিৃত করা হয়েছে। নৌযানটিতে প্রায় ১৩০ অভিবাসী ছিল। উদ্ধার সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র।

ইউরোপীয় মানবিক গ্রুপ এসওএস মেডিটারানিয়ান জানায়, লিবিয়া উপকূলে আন্তর্জাতিক জলসীমায় চরম দুর্দশার মুখে পড়া তিনটি নৌকার উপস্থিতির ব্যাপারে তাদেরকে মঙ্গলবার অবহিত করা হয়েছে। স্বেচ্ছা ভিত্তিক পরিচালিত মেডিটারানিয়ান উদ্ধার হটলাইন অ্যালার্ম ফোনের মাধ্যমে তাদেরকে বিষয়টি অবহিত করা হয়।

ভাড়া করা জাহাজের পাশাপাশি এনজিও’র ওশান ভিকিং জাহাজ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ওই এলাকা অভিমুখে রওনা দিয়েছে। ওই উপকূলে ছয় মিটার উচ্চ সামুদ্রিক ঢেউ রয়েছে।

ওশান ভিকিংয়ে থাকা অনুসন্ধান ও উদ্ধার সমন্বয়কারী লুইসা আলবারা বলেন, ‘আমরা আজ ঘটনাস্থলে পৌঁছানোর পর থেকে জীবিতাস্থায় কাউকে খুঁজে পায়নি। তবে আমরা ডুবে যাওয়া নৌকার কাছে কমপক্ষে ১০টি লাশ দেখতে পেয়েছি। এ দৃশ্য দেখে আমাদের হৃদয় ভেঙ্গে গেছে।’

এসওএস মেডিটারানিয়ানের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর বিস্তীর্ণ এ সাগরে ইতোমধ্যে ৩৫০ জনের বেশি মানুষ তাদের প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার প্রাণ হারানোদের নাম এ পরিসংখ্যানে যুক্ত করা হয়নি।

গত সপ্তাহে জাতিসংঘ শরণার্থী সংস্থা এবং অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা জানায়, তিউনিসিয়া উপকূলে ইউরোপ অভিমুখী আফ্রিকান অভিবাসীদের বহন করা একটি নৌযান ডুবে যাওয়ায় কমপক্ষে ৪১ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে এক শিশু রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa