Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news লুক টেস্ট থেকে ফাইনাল লুক ‘প্রিন্সেস রোজী’
Bangladesh breaking news বিনোদন

লুক টেস্ট থেকে ফাইনাল লুক ‘প্রিন্সেস রোজী’

By Tarek Hasanজুন 15, 20262 Mins Read

বাংলাদেশের ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের নির্মম বাস্তবতাকে তুলে ধরেছেন নির্মাতা আসিফ ইসলাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নতুন চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’-এর অফিশিয়াল ট্রেলার। আর এই সিনেমায় মূল চরিত্র ‘প্রিন্সেস রোজী’ রূপে হাজির হয়ে রীতিমতো চমক দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

প্রিন্সেস রোজী

Advertisement

পর্দায় চরিত্রটি ফুটিয়ে তুলতে নিজের ভেতরের যে যুদ্ধ ও দ্বিধাদ্বন্দ্ব ছিল, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেত্রী। যেখানে ‘প্রিন্সেস রোজী’ হয়ে ওঠার পেছনের গল্প অকপটে ভাগ করে নিয়েছেন তিনি।

ভাবনা লিখেছেন, ‘লুক টেস্ট থেকে ফাইনাল লুক ‘প্রিন্সেস রোজী’। প্রিন্সেস রোজী চরিত্রটি আমার কাছে যখন আসিফ (আমার নির্মাতা) নিয়ে আসে, আমি প্রথমেই ভাবি এটা আমি কী করে করব? আমি একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী। ছোটবেলা থেকে আমরা যেভাবে নিজের বডি ল্যাঙ্গুয়েজ তৈরি করি, আমাদের কাছে এ রকম নাচ পাপের সমতুল্য।’

শাস্ত্রীয় নৃত্যের ব্যাকগ্রাউন্ড থাকায় এই চরিত্রের নাচ ও অঙ্গভঙ্গি ধারণ করা ভাবনার জন্য ছিল বড় চ্যালেঞ্জ। সেই সঙ্গে ছিল সামাজিক দৃষ্টিভঙ্গির ভয়। নিজের সেই দ্বিধার কথা জানিয়ে তিনি লেখেন, ‘তারপর ভাবলাম লোকে কী বলবে? কারণ আমাদের এখানে অভিনেতা যখন একটা চরিত্র হয়, তখন দর্শক তাকে সত্যিই সেই মানুষটি ভেবে ফেলে; তার ওপর আবার আমি নারী অভিনেতা। তারপর আমি নিজেকে জিজ্ঞেস করলাম, আমি কী চাই? উত্তর পেলাম আমি চরিত্রটি করতে চাই। তারপর সেই চরিত্র খোঁজার যুদ্ধে আমি আর আসিফ নামলাম।’

চরিত্রটি নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলতে নির্মাতা ও অভিনেত্রীর মধ্যকার দীর্ঘ প্রস্তুতির কথা উল্লেখ করে ভাবনা বলেন, ‘দিনের পর দিন আমি আর আসিফ কেবল কথাই বলেছি গল্প আর চরিত্র নিয়ে। আরও অনেক গল্প আছে, লিখতে গেলে লেখা বড় হয়ে যাবে। মস্কোতে যখন বড় পর্দায় নিজেকে দেখলাম, আমি নিজে আমাকে চিনতে পারি নাই! কিছু কিছু সময় লজ্জায় মাথা নিচু করে ফেলছিলাম আমি এটা?’

অভিনয়ের প্রতি নিজের সততা ও আজীবন পর্দায় বেঁচে থাকার আকুতি প্রকাশ করে পোস্টের শেষে এই অভিনেত্রী লিখেছেন, ‘আমি অভিনেতা হয়েই জীবনটা কাটিয়ে দিতে চাই। জানি এ জীবন কঠিন, তবুও কঠিনকে গ্রহণ করেছি। আমি কোনো দৌড়ে থাকতে চাই না। আমি একা, আরও একা হতে চাই; যাতে আমার সাথে কেবল আমার চরিত্ররাই বাস করে।’

আরও পড়ুনঃ

বিয়ের পর বড় সিদ্ধান্ত নিলেন বিজয়-রাশমিকা

প্রসঙ্গত, যাত্রাপালার আবহে নির্মিত এই চলচ্চিত্রটি ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করেছে। সিনেমার মূল চরিত্র ‘প্রিন্সেস রোজি’ হিসেবে হাজির হয়ে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। মর্যাদাপূর্ণ এই উৎসবের ‘আর্টকোর’ বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছিল চলচ্চিত্রটি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা প্রিন্সেস রোজী
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
৪৭তম বিসিএস

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের সময় জানা গেল

জুন 15, 2026
ঝড়ের আশঙ্কা

সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি পূর্বাভাস

জুন 15, 2026
শায়খ আহমাদুল্লাহ

বিশ্বকাপ ফুটবল ঘিরে শায়খ আহমাদুল্লাহর পোস্ট

জুন 15, 2026
Latest News
৪৭তম বিসিএস

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের সময় জানা গেল

ঝড়ের আশঙ্কা

সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি পূর্বাভাস

শায়খ আহমাদুল্লাহ

বিশ্বকাপ ফুটবল ঘিরে শায়খ আহমাদুল্লাহর পোস্ট

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়া ও সংস্কৃতি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষার ফল তারিখ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

বিজয়-রাশমিকা

বিয়ের পর বড় সিদ্ধান্ত নিলেন বিজয়-রাশমিকা

মাদারীপুর

শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ, ঘটনা কী

ঝোড়ো হাওয়া

দেশের ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

বেনজীর

বেনজীরকে কীভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে?

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যা ঘটেছিল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa