
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েকটি রাজনৈতিক দল মোহাম্মাদ সাফাদিকে প্রধানমন্ত্রী করার পক্ষে মত দিয়েছে এবং তিনি নিজেওই এই দায়িত্ব গ্রহণ করতে রাজি হয়েছেন।
এর আগে লেবাননের গণমাধ্যমগুলো জানায়, দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো সাফাদিকে নতুন সরকার প্রধান করার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছে।
গত ১৭ অক্টোবর থেকে দেশজুড়ে সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। এর জের ধরে ২৯ অক্টোবর পদত্যাগ করেন প্রধানমন্ত্রী সাদ হারিরি।প্রেসিডেন্ট মিশেল আউন তার পদত্যাগপত্র গ্রহণ করে নয়া সরকার গঠনের লক্ষ্যে গত প্রায় তিন সপ্তাহ ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপকভিত্তিক আলোচনা চালিয়ে আসছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



