
আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরানের জ্বালানির তৃতীয় জাহাজটি লোডিং শুরু করেছি। শুক্রবার (২৭ আগস্ট) তিনি একথা বলেন বলে উল্লেখ করেছে বার্তাসংস্থা রয়টার্স। লেবাননের ক্রমবর্ধমান জ্বালানি ঘাটতি এই মাসে একটি সংকট পর্যায়ে পৌঁছেছে যা দৈনন্দিন জীবনকে থমকে দেওয়ার হুমকি দিচ্ছে। এর আগে, গত রবিবার নাসরুল্লাহ বলেছিলেন, লেবাননের জন্য ইরানি জ্বালানি বহনকারী প্রথম জাহাজটি ইতিমধ্যে চলে গেছে।
প্রতিবেদনে বলা হয়, লেবাননে হিজবুল্লাহর বিরোধীরা ইরান থেকে তেল কেনার পক্ষে নয়। তারা ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়ে বলেছে, এটি এমন একটি দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঝুঁকি নিয়েছে যার অর্থনীতি প্রায় দুই বছর ধরে মন্দার মধ্যে রয়েছে। সৌদি মালিকানাধীন আল হাদাথ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে শুক্রবার প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, তিনি লেবাননের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে এমন কোন কিছুর বিরুদ্ধে ছিলেন।
এদিকে নাসরুল্লাহ দেশের অর্থনৈতিক সংকটকে দায়ী করেছেন, যাকে তিনি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ বলে অভিহিত করে বলেছেন, সিরিয়ায় ওয়াশিংটন কর্তৃক আরোপিত তথাকথিত সিজার নিষেধাজ্ঞা লেবাননের ক্ষতি করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


