Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক লেবাননে নতুন প্রধানমন্ত্রী হতে পারেন মুস্তাফা আবিদ
আন্তর্জাতিক

লেবাননে নতুন প্রধানমন্ত্রী হতে পারেন মুস্তাফা আবিদ

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 31, 20203 Mins Read
লেবাননে নতুন প্রধানমন্ত্রী হতে পারেন মুস্তাফা আবিদ
মুস্তাফা আবিদ। (ফাইল ছবি)
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: সোমবার লেবাননে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা। সরকারের দায়িত্ব নিতে পারেন মুস্তাফা আবিদ। খবর ডয়চে ভেলে’র।

সব ঠিক থাকলে লেবাননের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন মুস্তাফা আবিদ। রাজনৈতিক মহলে তত পরিচিত না হলেও, কূটনৈতিক মহলে আবিদ জনপ্রিয়। দীর্ঘদিন ধরে দেশের কূটনৈতিক পদ সামলেছেন তিনি। সোমবারই তাঁর মনোনয়নের কর্মসূচি শুরু হতে পারে বলে সূত্র জানিয়েছে।

রোববার লেবাননের প্রাক্তন প্রধানমন্ত্রীদের একটি দল আলোচনা করে মুস্তাফা আবিদকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন। তাঁদের বক্তব্য, আবিদ দ্রুত ক্ষমতা গ্রহণ করে, নতুন মন্ত্রিসভা তৈরি করে বৈরুতের সংস্কার কাজে হাত দিন। কিছু দিন আগে বৈরুত বন্দরের একটি গুদামে বিস্ফোরণের পর কার্যত গোটা শহরটি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। ১৯০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। তারই মধ্যে সরকার বিরোধী বিক্ষভে উত্তাল হয়ে ওঠে বৈরুত সহ গোটা লেবানন। হাসান দিয়াবের সরকারের উপর চাপ এতটাই বৃদ্ধি পায় যে, প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। তাঁর সঙ্গে পদত্যাগ করেন মন্ত্রিসভার বহু সদস্য। বৈরুতের রাজনৈতিক অলিন্দে শূন্যতা সৃষ্টি হয়। পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে বহু আলোচনা হয়েছে। কিন্তু কোনও মুখই এত দিন পর্যন্ত সামনে আসেনি।

বিশেষষজ্ঞদের বক্তব্য, মুস্তাফার প্রধানমন্ত্রী হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। লেবাননের প্রাক্তন প্রধানমন্ত্রীদের যে গোষ্ঠী মুস্তাফাকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন করেছে, লেবাননের রাজনীতিতে তাদের গুরুত্ব সর্বাধিক। সুন্নি মুসলিম অধ্যুষিত এই গোষ্ঠীর সব চেয়ে বেশি সাংসদ আছে দেশে। ওই সাংসদরাই নতুন প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এ ছাড়াও হেজবোল্লাহও নতুন প্রধানমন্ত্রীকে সমর্থন জানাবে বলে সূত্র জানিয়েছে। অন্য দিকে, জার্মানির দূতাবাস নতুন প্রধানমন্ত্রীর মুখ নিয়ে তাদের কোনও আপত্তি নেই বলে জানিয়ে দিয়েছে। ফলে সোমবার নতুন প্রধানমন্ত্রীর মনোনয়ন প্রক্রিয়া খুব বেশি সমস্যার হবে বলে মনে করা হচ্ছে না। যদিও অতীতে এই প্রক্রিয়ায় যথেষ্ট সময় লেগেছে।

কোনও কোনও বিশেষজ্ঞের বক্তব্য, লেবাননের নতুন রাজনৈতিক অঙ্কে ফ্রান্সের যথেষ্ট প্রভাব আছে। বস্তুত, বৈরুতে বিস্ফোরণের পরে সবার প্রথম সেখানে পৌঁছেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। গত সপ্তাহেও তিনি বৈরুতে দ্বিতীয়বার সফর করেন। প্রথমবারেই মাক্রোঁ বলেছিলেন, বৈরুতে নতুন সরকার আসা দরকার। নতুন সরকারই পারে দেশের সংস্কার করতে। ফরাসি প্রেসিডেন্ট দ্বিতীয় সফরের পরেই প্রধানমন্ত্রী মুখ হিসেবে মুস্তাফা ভেসে ওঠেন রাজনৈতিক আবহে।

লেবাননের অর্থনৈতিক পরিস্থিতি ভয়াবহ। করোনার আগে থেকেই দেশের জনগণ অর্থনৈতিক সংকটের কথা মাথায় রেখে লাগাতার আন্দোলন চালিয়েছে। করোনা-কালেও দেশে একই কারণে সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে। তারই মধ্যে বৈরুত বিস্ফোরণ অবস্থা আরও শোচনীয় করে তুলেছে। রাজনৈতিক পরিমণ্ডলেও নানা অশান্তি রয়েছে। সীমান্তেও ইসরায়েলের সঙ্গে লেবাননের সংকট রয়েছে। সব মিলিয়ে নতুন প্রধানমন্ত্রী পক্ষে কাজ করা খুব সহজ হবে না। তবে কোনও কোনও বিশেষজ্ঞের ধারণা, পরিবর্তিত পরিস্থিতিতে ইউরোপের বৃহৎ শক্তি, বিশেষত ফ্রান্সের অঙ্গুলিহেলনেই কাজ করতে হবে মুস্তাফাকে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa