পূজা-অৰ্চনা, গীতাপাঠ, কীর্তন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে শুরু হয়েছে মহাসাধক শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবসের আনুষ্ঠানিকতা।

লোকনাথ ব্রহ্মচারী

Advertisement

বুধবার (৩ জুন) সকাল থেকেই লোকনাথ আশ্রম প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকা দেশ-বিদেশ থেকে আসা লাখো ভক্তের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

এ উপলক্ষে বারদী আশ্রম এলাকা এবং এর আশপাশে এক অনন্য ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত এই আনুষ্ঠানিকতায় অংশ নিতে বারদী আশ্রমে সমবেত হয়েছেন।

সকালে পূজা-অৰ্চনা, গীতাপাঠ, কীর্তন, বাল্যভোগ, রাজভোগ ও প্রসাদ বিতরণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। পরে অনুষ্ঠিত হয় ঊষা কীর্তন। এই তিরোধান দিবসকে কেন্দ্র করে বারদী এলাকায় পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী লোকজ মেলারও আয়োজন করা হয়েছে, যা ভক্ত ও দর্শনার্থীদের সমাগমে জমজমাট হয়ে উঠেছে।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহাসাধক লোকনাথ ব্রহ্মচারী ১৭৩০ খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কচুয়া (কাঁকড়া) গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘ ৪০ বছর হিমালয়ে কঠোর সাধনা শেষে তিনি মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করেন। মানবতাকে সর্বোচ্চ ধর্ম হিসেবে ধারণ করে জীবনের শেষ ২৬ বছর তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে অবস্থান করেছিলেন। ১৬০ বছর বয়সে বাংলা ১৯ জ্যৈষ্ঠে তার মহাপ্রয়াণ ঘটে। এরপর থেকেই প্রতিবছর এই দিনে তার তিরোধান দিবস পালিত হয়ে আসছে।

উৎসবের দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে প্রভাত কীর্তন, গীতাপাঠ, লোকনাথ ব্রহ্মচারীর জীবন ও দর্শন নিয়ে আলোচনা, বাল্যভোগ ও রাজভোগ বিতরণ, ভক্তিমূলক সংগীত, সন্ধ্যা আরতি এবং ফল ও জল প্রসাদ বিতরণ। ভক্তরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরাধনা ও বিশেষ প্রার্থনায় অংশ নিচ্ছেন।

বারদীতে আগত ভক্তদের সুবিধার্থে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিনামূল্যে শিশুখাদ্য, ওষুধ ও চিকিৎসাসেবা, মিষ্টি, চিড়া-মুড়ি, বাতাসা, বিশুদ্ধ পানি ও শরবত বিতরণের ব্যবস্থা করেছে। এসব সংগঠনের মধ্যে রয়েছে লোকনাথ সেবা সংঘ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, সীতারাম সংঘ ও শারদাঞ্জলি ফোরাম বাংলাদেশ।

বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিচালনা কমিটির সদস্যসচিব শংকর কুমার দে জানান, দেশ-বিদেশ থেকে আসা বিপুলসংখ্যক ভক্তের জন্য আবাসন ও খাবারের সুব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্যসেবা, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি ও শিশুদের জন্য দুধ বিতরণ কার্যক্রম চলছে। অনুষ্ঠানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি আশ্রমের নিজস্ব স্বেচ্ছাসেবকেরাও কাজ করছেন।

সোনারগাঁ থানা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান জানান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় প্রায় ১৫০ জন স্বেচ্ছাসেবক উৎসবের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও জননিরাপত্তায় মাঠে থেকে কাজ করছেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার বলেন, আশ্রমে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। চুরি, ছিনতাইসহ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.