Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক লোহিত সাগরের ধারে দূষণহীন নতুন শহর তৈরি করছে সৌদি আরব
আন্তর্জাতিক

লোহিত সাগরের ধারে দূষণহীন নতুন শহর তৈরি করছে সৌদি আরব

By Hasan MajorJanuary 11, 20212 Mins Read

লোহিত সাগরের ধারে দূষণহীন নতুন শহর তৈরি করছে সৌদি আরব

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: কোনোরকম দূষণ থাকবে না। চলবে না গাড়ি। অথচ অত্যাধুনিক সমস্ত ব্যবস্থা থাকবে। নতুন প্রজন্মের শহর তৈরি করছে সৌদি আরব। খবর রয়টার্স ও এএফপি’র।

আস্ত একটি শহর, যেখানে কোনো কার্বন নিঃসরণ নেই। নেই দূষণ। একুশ শতকে দাঁড়িয়ে এমনটা ভাবাই যায় না। তবে রোববার সৌদি আরব যে নতুন শহরের নকশা দেখিয়েছে, তাতে এই অসম্ভবই সম্ভব করার কথা বলা হয়েছে।

প্রকল্পের নাম নিয়োম জোন। লোহিত সাগরের ধারে জিরো এমিশন বা সম্পূর্ণ দূষণহীন এই শহর তৈরির কাজ শুরু হবে এ বছরের প্রথম অর্ধে। কাজ শেষ হতে সময় লাগবে প্রায় ১০ বছর। সৌদি যুবরাজ  মোহাম্মদ বিন সালমান রোববার নতুন এই শহরের নকশা সকলের সামনে তুলে ধরেছেন। শহরের নাম হবে দ্য লাইন। ২০১৭ সালেই এই শহর তৈরির পরিকল্পনা করেছিল সৌদি।

২৬ হাজার ৫০০ বর্গ কিলোমিটারের উপর তৈরি হবে এই শহর। ২০৩০ সালের মধ্যে গোটা শহরটি তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই শহরে কোনো গাড়ি চলবে না। কার্বন নিঃসরণ হয়, এমন কোনো জিনিস রাখা হবে না। কিন্তু তাই বলে শহরটি বিজ্ঞান এবং প্রযুক্তিতে পিছিয়ে থাকবে না। বরং অত্যাধুনিক হবে। বিশেষজ্ঞদের বক্তব্য, নিউ জেনারেশন শহরের মডেল হয়ে থাকবে সৌদি আরবের এই প্রকল্প।

যুবরাজ জানিয়েছেন, শহরে যানবাহন না থাকলেও পথচারীদের জন্য অত্যাধুনিক পাথওয়ে বা হাঁটার জায়গা থাকবে। অতি দ্রুত যে পাথওয়ের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাওয়া যাবে। মূলত বিজনেস বা বাণিজ্য হাব হিসেবে গড়ে তোলা হবে এই শহর। থাকবে থাকার ব্যবস্থাও। সমস্ত কিছু চলবে পরিশ্রুত জ্বালানির সাহায্যে। পরিবেশের কোনোরকম ক্ষতি করবে না সেই জ্বালানি।

এই প্রকল্পের জন্য সৌদি আরবের ৫০০ বিলিয়ন ডলার খরচ হবে। জর্ডন এবং মিশরের সীমান্তের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা থাকবে এই শহরের। গোটা প্রকল্পটি শেষ হলে প্রায় তিন লাখ ৮০ হাজার মানুষ কাজের সুযোগ পাবেন এখানে। সৌদি অর্থনীতিরও বিপুল উন্নতি হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

July 15, 2026
USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

July 15, 2026
সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

July 15, 2026

Latest News

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa