আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ল্যাবে তৈরি মাংস বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। দেশটির দুটি কোম্পানি প্রাণি কোষ থেকে ল্যাবে তৈরি মুরগির মাংস বিক্রির অনুমোদন পেয়েছে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।

একটি কোম্পানির মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয় ল্যাবে তৈরি মাংস বিক্রির অনুমোদন দিয়েছে। পণ্যগুলো শিগগিরই নির্দিষ্ট কিছু রেস্টুরেন্টে পাওয়া যাবে।

Advertisement

এর আগে গত বছরের নভেম্বরে ল্যাবে তৈরি মাংস খাওয়ার অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।

এ নিয়ে ল্যাবে মাংস প্রস্তুতকারক কোম্পানি আপসাইড ফুডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উমা ভালেতি বলেন, আরও টেকসই ভবিষ্যতের জন্য এটি একটি বড় উদ্যোগ।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক আরেক কোম্পানি ‘ইট জাস্ট’-ও ল্যাবে মাংস প্রস্তুত করছে। সংস্থাটির সিইও জস টেট্রি বলেন, ল্যাবে তৈরি মাংস বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের ভোক্তাদের কাছে বিক্রি করার জন্য অনুমোদন পেয়েছে।

এর আগে ২০২০ সালে সিঙ্গাপুর ল্যাবে তৈরি মাংস বিক্রির অনুমোদন দেয়। তবে এ মাংস সাধারণ বাজারে তেমন জনপ্রিয়তা পায়নি। তাই অনেক কোম্পানি পোষা প্রাণিদের খাদ্যের জন্য এ মাংস উৎপাদন করছে।

৫৫০ সন্তানের বাবা! আদালতের বারণ সত্ত্বেও এখনো দান করছেন শুক্রাণু

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.