
ইউএসজিএস বলছে, ভূমিকম্পের কারণে সুনামির আঘাত হানার আশঙ্কা নেই। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের পোর্ট হার্দি এলাকা থেকে ২২৫ কিলোমিটার দূরে ১০ কিলোমিটার ভূগর্ভে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।
ভ্যানকুভার কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পে কেঁপে উঠলেও প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি। কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজ বলছে, স্থানীয় সময় বুধবার রাত সাড়ে নয়টার দিকে ব্রিটিশ কলম্বিয়া পশ্চিমের বেল্লা বেল্লা ২০৪ কিলোমিটার দূরে ভূমিকম্প আঘাত হেনেছে।
অন্যদিকে, কানাডার ভূমিকম্প সেন্টার বলছে, ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরাঞ্চলের ভ্যানকুভার দ্বীপ ও তৎসংলগ্ন এলাকা। তবে এতে সুনামির আঘাত হানার কোনো শঙ্কা নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



