Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ শখের বশে আগাম শিম চাষ, স্বাবলম্বী নওগাঁর আমিনুল
বিভাগীয় সংবাদ

শখের বশে আগাম শিম চাষ, স্বাবলম্বী নওগাঁর আমিনুল

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 23, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : চলতি মৌসুমে ভালো লাভের আশায় আগাম জাতের শিম চাষ করেছেন কৃষক আমিনুল ইসলাম। আবহাওয়া ও জমি চাষের উপযোগী হওয়ায় শিমের বাম্পার ফলন হয়েছে। এছাড়া বাজারে দাম ভালো থাকায় শখের বশে শিম চাষ করে তিনি বাজিমাত করেছেন।

শখের বশে আগাম শিম চাষ, স্বাবলম্বী নওগাঁর আমিনুল

আমিনুল ইসলাম নওগাঁর ধামইরহাটের ৬ নম্বর জাহানপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মুকুন্দপুর এলাকার বাসিন্দা।

গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, আমিনুল ইসলামের চাষ করা ২০ শতাংশ জমির আনাচে কানাচে শিমের ফুলে ভরে গেছে। থোকায় থোকায় পরিপুষ্ঠ শিমে ভরে গেছে গাছ।

Advertisement

আমিনুল ইসলাম বলেন, ‘শখের বশে মাত্র ২০ শতাংশ জমি বর্গা নেই। এরপর শ্রাবণ মাসের শেষে ওই জমিতে শীতকালীন আগাম জাতের শিম লাগাই। ভালো ফলনের জন‌্য রাত দিন গাছের যত্ন নিয়েছি।নিয়েছি কৃষি অফিসের পরামর্শ। আবহাওয়া ভালো থাকায় বাগানজুড়ে শিম গাছে ফুল এসেছে। এসেছে কাঙ্ক্ষিত ফসল।’

তিনি জানান, শিম চাষে লেবার খরচ, সুতা, বিষ, পানি, সারসহ ১৮ থেকে ২০ হাজার টাকা তাকে খরচ করতে হয়েছে। সঠিক পরিচর্যার ফলে এখন তিনি ওই বাগান থেকে সপ্তাহে দুইবার ৪ মণ করে প্রায় ৮ মণ শিম সংগ্রহ করেন। বর্তমানে যার বাজার মূল্য আট হাজার টাকা। শিম চাষ করে এখন তিনি এখন স্বাবলম্বী।

আমিনুল ইসলাম আরও  বলেন, ‘বর্তমানে সবজির বাজার দর ভালো। এমন অবস্থা চলমান থাকলে আর আবহাওয়া ভালো থাকলে বাগান থেকে আর  লাভ হবে বলে আশা করি। আমার দেখে এলাকায় এখন অনেকেই শিম চাষ করতে আগ্রহী হচ্ছেন। এটা দেখে খুব ভালো লাগে। ’

উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শাপলা খাতুন জানান, উপজেলার ইসবপুর ও জাহানপুর দুই ইউনিয়নের মাটি খুবই উর্বর। তাই এখানকার কৃষকদের সবজি বাগান গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। কৃষি অফিসের পরামর্শে এখন ওইসব এলাকায় ব‌্যাপক সবজি চাষ হচ্ছে এবং কৃষকরা লাভবান হচ্ছেন। আগাম জাতের শিম এলাকার চাহিদা পূরণ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার পাঠানো হচ্ছে।

সুন্দরী বউ থাকতেও পুরুষরা কেন অন্যের প্রেমে মজেন

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa