
তিনি আরও বলেছেন, অতীতের মতো এ বছরও এই বাহিনী নানা সাফল্য অর্জন করেছে। তবে সব অর্জন গণমাধ্যমে তুলে ধরা সম্ভব নয়। আমাদের এমন কিছু অর্জন রয়েছে যা কেবল প্রয়োজনের সময়ই আমরা ব্যবহার করব। কারণ আগে থেকেই সেগুলো সম্পর্কে তথ্য দেওয়া হলে শত্রুদের জন্য সুবিধা হবে।
সাবাহি ফার্দ আরও বলেন, আকাশ প্রতিরক্ষা বাহিনীর কাছে এমন কিছু প্রযুক্তি রয়েছে যা ব্যবহারের পর শত্রুরা হতভম্ব হয়ে যাবে। গত ২৯ আগস্ট ইরানে জাতীয় আকাশ প্রতিরক্ষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এখনও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ কয়েকটি সাফল্য উন্মোচন করা হয়েছে। সূত্র : পার্সটুডে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



