Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার শনিবার কলকাতা সফরে যাচ্ছেন মোদী, অশান্তির আশঙ্কা
আন্তর্জাতিক স্লাইডার

শনিবার কলকাতা সফরে যাচ্ছেন মোদী, অশান্তির আশঙ্কা

By Hasan MajorJanuary 10, 2020Updated:January 10, 20202 Mins Read

শনিবার কলকাতা সফরে যাচ্ছেন মোদী, অশান্তির আশঙ্কা

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: শনিবার কলকাতা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শহরের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও জানিয়ে দিয়েছেন, মোদীর যাত্রা পথে বিক্ষোভ দেখানো হবে। খবর ডয়চে ভেলের।

লোকসভা নির্বাচনের পর এই প্রথম কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বিকেলে কলকাতায় পৌঁছে ফের রবিবার দুপুরে দিল্লি উড়ে যাওয়ার কথা তাঁর। তবে মোদীর সফর ঘিরে কলকাতায় উত্তেজনা তুঙ্গে। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, বিমানবন্দরে নামার পর থেকেই প্রধানমন্ত্রীকে বিক্ষোভের মুখে পড়তে হতে পারে। বিক্ষোভ যে হবে ইতিমধ্যেই গোয়েন্দা রিপোর্টে তা উল্লেখ করা হয়েছে।

শনিবার বিকেলে কলকাতা বিমানবন্দরে নামার কথা প্রধানমন্ত্রীর। সেখান থেকে সড়ক পথে ময়দান ঘুরে তাঁর যাওয়ার কথা বিবাদী বাগে পুরাতত্ত্ব সর্বেক্ষণের একটি প্রদর্শনীর উদ্বোধনে। যেহেতু তিনি বিকেলে আসবেন, তাই কলকাতা বিমানবন্দর থেকে রেসকোর্স পর্যন্ত তাঁকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া সম্ভব নয় বলেই সূত্র মারফত জানা গিয়েছে। ফলে তাঁকে যেতে হবে সড়ক পথেই। আর তাতেই সমস্যা। এনআরসি, সিএএ, ছাত্রদের উপর আক্রমণ ইত্যাদি বিবিধ বিষয় নিয়ে গত প্রায় ১ মাস ধরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পথে নেমেছে পশ্চিমবঙ্গের শাসক দল এবং বামেরা। লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্ররা। ছাত্রদের তরফ থেকে জানানো হয়েছে, শনিবারও মোদীর যাত্রাপথে বিক্ষোভ দেখানো হবে।

বাম ছাত্রদল এসএফআইয়ের কলকাতা জেলার সম্পাদক সমন্বয় রাহা ডয়চে ভেলেকে জানিয়েছেন, ”শনিবার দুপুর থেকেই শহরের পাঁচটি জায়গায় অবরোধ করা হবে। রাস্তায় বসে পড়া হবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। এরপর বিকেলে ৪টে নাগাদ এয়ারপোর্ট ১ নম্বর গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি আছে। সেখানে সাধারণ মানুষও আমাদের সঙ্গে যোগ দেবেন। ”

এসএফআই ছাড়াও বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরাও ভিআইপি রোড এবং রাজভবনের সামনে বিক্ষোভ দেখাতে পারেন বলে গোয়েন্দা মহলের একাংশের খবর।

পুরাতত্ত্ব সর্বেক্ষণের অনুষ্ঠানের পর গঙ্গাবক্ষে বেলুড় মঠ যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। বৃহস্পতিবার থেকেই গঙ্গার দু’ধারে নিরাপত্তার দেখভাল করতে শুরু করেছে এসপিজি। শনিবার রাতে রাজভবনে বিশ্রাম নিয়ে রবিবার সকালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর। সেখান থেকে রেসকোর্সে গিয়ে হেলিকপ্টারে বিমানবন্দরে এসে তাঁর দিল্লি ফেরার কথা। বিক্ষোভকারী ছাত্ররা জানিয়েছেন, শনিবারের পরে রবিবারেও প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলের বাইরে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করতে পারেন।

এনআরসি, সিএএ নিয়ে গোটা দেশ জুড়েই চলছে বিক্ষোভ। জামিয়া মিলিয়া, জেএনইউয়ের ছাত্রদের উপর হামলার বিরোধিতা করে রাস্তায় নেমেছেন বলিউডের তারকারাও। ইতিমধ্যেই আসামে বিক্ষোভ এমন জায়গায় পৌঁছেছে যে দ্বিতীয়বার মোদীর আসাম সফর বাতিল করেছে প্রধানমন্ত্রীর দফতর। যদিও সরকারি ভাবে সে কথা জানানো হয়নি। তারই মধ্যে মোদীর কলকাতা সফর ঘিরে অতিরিক্ত সতর্ক পুলিশ এবং গোয়েন্দারা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

July 16, 2026
IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

July 16, 2026
ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

July 16, 2026

Latest News

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa