
সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছে, এই সংক্রান্ত বিষয় দেখার জন্য একটি বিশেষ কমিটি তৈরি করা হয়েছে। বিভিন্ন শহরে মাটির নিচে ডেটা কন্ট্রোল রুম তৈরি করা হবে। ওই কমিটিই প্রধানমন্ত্রীর এই বিষয়ে সরকারের কাছে একটি রিপোর্ট পেশ করবে।
দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, সুরক্ষিত একটি ডেটা কমিউনিকেশন সেন্টার তৈরি করার বিষয়ে সম্প্রতি একটি বৈঠক হয়েছে। আপাতত প্রাথমিক পর্যায়ে রয়েছে এই উদ্যোগ।
ভারতের নিউক্লিয়ার, কেমিক্যাল ও বায়োলজিক্যাল অস্ত্রের মত অ’স্ত্রগুলির নিরাপত্তায় একটি বিশেষ সিস্টেম তৈরি করেছে ডিআরডিও। যার নাম রেইনফোর্সড হার্ডেনেড শেলটার। এর ওপর ভিত্তি করেই বানানো হচ্ছে এই গোপন চেম্বার। সাত দিন পর্যন্ত যেকোনো ধরনের থার্মাল রেডিয়েশন প্রতিরোধ করতে পারবে এসব চেম্বার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



