Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক শান্তিতে নোবেলজয়ী ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের অজানা অতীত
আন্তর্জাতিক

শান্তিতে নোবেলজয়ী ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের অজানা অতীত

By Sibbir OsmanOctober 13, 20193 Mins Read

3

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে চলমান দুই দশকের যুদ্ধ বন্ধে ভূমিকা রাখায় এ বছর শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। আজ যাকে নিয়ে গোটা দুনিয়ায় হৈচৈ পড়ে গেছে, সেই আবির অতীত জীবনটা অনেকেরই অজানা। ছোটবেলা থেকেই তাকে নিজ দেশের অস্থিতিশীল অবস্থার সঙ্গে যেমন লড়তে হয়েছে, ঠিক তেমনি নিজের পরিবারের দারিদ্র্যের সঙ্গে লড়েও তাকে জীবনযুদ্ধে জয়ী হতে হয়েছে। বাংলা ইনসাইডার

ইথিওপিয়ার কাফা প্রদেশের বেশাহাসা শহরে ১৯৭৬ সালের ১৫ আগস্ট জন্ম আবি আহমেদের। একজন দুজন নয়, তার ছিলেন চার মা। বলাই বাহুল্য, একজন আবির নিজের মা। বাকি তিনজন সৎ। আবির বাবা আহমেদ আলি মুসলিম ধর্মাবলম্বী অরোমো জাতিগোষ্ঠীর লোক। আর মা টেজেতা ওলডে খিস্টান ধর্মাবলম্বী। আবির বাবা ছিলেন দরিদ্র কৃষক। চার স্ত্রী থাকায় তার পরিবারে ঝগড়া-ঝাটি আর অভাব অনটন কোনটারই কমতি ছিলো না।
Ethopia-pm
আবির চার মা থাকলেও মায়ের ভালোবাসাটা তার কপালে খুব কমই জুটেছে। সৎ মায়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার তো প্রশ্নই ওঠে না। তার নিজের মায়ের কাছ থেকেও যত্ন আত্তি তেমন একটা পাননি আবি। পাবেন কেমন করে, তার নিজের মায়ের ছিল ছয় সন্তান। তার মধ্যে সর্বকনিষ্ঠ আবি। মোট ১৩ ভাইবোনের মধ্যেও আবি সবার ছোট। যত্ন আত্তি তো দূরে থাক, দুবেলা দুমুঠো পেট পুরে খাওয়াই তার জন্য ছিল বিশাল বড় ব্যাপার।
abiy-ahmed-with-whole-family
ছোটবেলা থেকেই পরিবারে অভাব অনটন দেখে বড় হয়েছেন আবি। ঘরে থাকার জায়গা না পেয়ে ঘরের বারান্দায় ঘুমিয়েছেন। বিদ্যুৎ ও পানির স্বল্পতা ছিল তাদের বাড়িতে। এতগুলো ভাইবোনের মধ্যে বিছানাতেও ঘুমানোর সাধ্য হয়নি তার। ছোটবেলা থেকেই ঘুমিয়েছেন মেঝেতে।

গরিব কৃষকের সন্তান আবি ছোটবেলা থেকেই ছিল প্রযুক্তি পাগল। বিজ্ঞানের বিভিন্ন খুটিনাটি আবিষ্কার তাকে মুগ্ধ করতো। বাবা গরীব হওয়ায় লেখাপড়া চালিয়ে নিতে তাকে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে।

ছোটবেলা থেকে দারিদ্র্যের সঙ্গে লড়তে থাকা আবি কিশোর বয়েসে সামরিক বাহিনীর রেডিও অপারেটর হিসেবে যোগ দেন। ইথিওপিয়ার সাইবার গোয়েন্দা সংস্থা ইনফরমেশন নেটওয়ার্ক সিকিউরিটি এজেন্সির প্রতিষ্ঠাতা প্রধান ছিলেন তিনি।

ব্যক্তিগত জীবনে আবি তিন কন্যার জনক। একজন দত্তক নেওয়া ছেলেও আছে তার। আবির স্ত্রী যিজান তায়াচেয়ু পরিবারকে নিয়ে থাকতেই বেশি পছন্দ করেন।

আবি রাজনীতিতে সক্রিয় হন ২০১০ সালে। সরকারে ঢোকার আগে তিনি লেফটেন্যান্ট কর্নেল পদবি পেয়েছিলেন। তার আগে তিনি আফ্রিকার আরেক দেশ রুয়ান্ডায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের দূত হিসেবে কাজ করেন। রাজনীতিতে এসেই মানুষের কথা বলে জনপ্রিয় হয়ে যান আবি। ২০১৬ সালে পান ইথিওপিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব।

২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি ক্ষমতাসীন জোটের নেতা হেইলেমারিয়াম হঠাৎ জোটের প্রধান ও প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন। হেইলেমারিয়ামের পদ ছাড়ার পরই তার উত্তরসূরি হিসেবে ক্ষমতা পান ৪২ বছর বয়সী আবি। প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রতিজ্ঞা করেন, তিনি একটি নতুন ইথিওপিয়া উপহার দেবেন। সব জাতিগোষ্ঠীর প্রতিনিধি নিয়ে রাষ্ট্র পরিচালনায় সমতা আনবেন।

রাষ্ট্র পরিচালনায় সমতা আনার ঘোষণার প্রমাণ স্বরূপ আবি নির্বাচিত হয়ে যে মন্ত্রিসভা গঠন করেছিলেন তার অর্ধেক ছিল নারী। যা দেশটির ইতিহাসে বিরল। এমনকি প্রেসিডেন্ট হিসেবে তিনি একজন নারীকে মনোনীত করেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির চেয়ারেও বসান একজন নারীকে।

আফ্রিকায় আবির মতো নেতা খুব বেশি দেখা যায়নি। মহাদেশটির সবচেয়ে কমবয়সী নেতা হলেও কাজের মাধ্যমে আফিকার গন্ডি ছাড়িয়ে নিজেকে পরিচিত করেছেন একজন বিশ্বজনীন নেতা হিসেবে। যুদ্ধ আর ক্রমবর্ধমান হারে জাতিগত সংঘাত বাড়তে থাকা একটা মহাদেশকে নতুনের দিশা দেখিয়েছেন তিনি। তাইতো তার নোবেল প্রাপ্তির খবরে শুধু নিজ দেশ নয়, গোটা আফ্রিকাতেই শুরু হয়ে গেছে উৎসব।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

June 24, 2026
Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

June 24, 2026
জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

June 24, 2026

Latest News

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa