Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ শামীম ওসমানের সেই ভাতিজার বাসায় পুলিশি অভিযান
ঢাকা বিভাগীয় সংবাদ

শামীম ওসমানের সেই ভাতিজার বাসায় পুলিশি অভিযান

By Shamim RezaSeptember 6, 20192 Mins Read

শামীম ওসমানের সেই ভাতিজার বাসায় পুলিশি অভিযান

Advertisement
জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ প্রয়াত নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযান চালিয়ে তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তারও করা হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা, ফতুল্লা মডেল থানা ও ডিবি পুলিশের সদস্যরা আজমেরীর আল্লামা ইকবাল রোডের বাসায় অভিযান চালান।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন শাহাদাৎ হোসেন ও মোখলেছুর রহমান। শাহাদাৎ হোসেনের বাড়ি ফতুল্লার ইসদাইর এলাকায়। বাবা মো. ফকির চান। জেলা ছাত্রসমাজের আহ্বায়ক শাহাদাৎ হোসেন। মোখলেছুর রহমানের বাড়ি সোনারগাঁয়ের নাজিরপুর এলাকায়। বাবা গোলজার হোসেন।

পুলিশ জানায়, মারধর ও চাঁদাবাজির অভিযোগে করা একটি মামলার আসামিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে আজমেরীর বাসায় অভিযান চালানো হয়েছিল।

পুলিশের একটি সূত্র জানায়, নগরের অমলাপাড়া এলাকার জনৈক বাচ্চুকে দলবল নিয়ে মারধর করেন আজমেরী। এ ঘটনায় বাচ্চু বাদী হয়ে গতকাল রাতে নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। এই মামলার পর আজমেরীর বাসায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দিবাগত রাত সোয়া ১২টার দিকে সরকারি তোলারাম কলেজের সামনের সড়কে ১০ থেকে ১২টি গাড়িতে পুলিশ প্রবেশ করে। কলেজ-সংলগ্ন আজমেরীর বাসা ঘেরাও করেন পুলিশের শতাধিক সদস্য। অভিযানের শুরুতেই বাড়ির ভেতর থেকে বাদানুবাদের শব্দ শোনা যায়। একপর্যায়ে পুলিশ আজমেরীর অফিসে তল্লাশি চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

তাঁর দুই চাচা শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসন ও সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ। আজমেরী নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হ’ত্যার অন্যতম আসামি।

২০১৩ সালের ৭ আগস্ট ত্বকী হ’ত্যা মামলা তদন্তের অংশ হিসেবে র‍্যাব-১১-এর সদস্যরা এই বাড়িতে সর্বশেষ অভিযান চালায়। তখন আজমেরীর একটি ‘টর্চার সেলে’- এর সন্ধান মেলে। সেখান থেকে র’ক্তাক্ত জিনসের প্যান্ট, রক্তমাখা গজারির লাঠি ও বস্তা-ভর্তি নাইলনের রশি জব্দ করা হয়েছিল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026
sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

June 22, 2026
Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

June 22, 2026

Latest News

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa