
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ে ‘ট্রাভেল পার্টনার এজেন্সি স্টাফ এপ্রিসিয়েশন গালা’ অনুষ্ঠানে মোহাম্মদ সালাউদ্দিন জানান, বাংলাদেশ বিমান প্রবাসীদের সুবিধার্থে যেকোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত। নতুন করে শারজাহ বিমানবন্দর থেকে ফ্লাইট চালু করার সিদ্ধান্ত শুধুমাত্র প্রবাসীদের জন্য।
এসময় তিনি বিমানের সকল এজেন্ট স্টাফকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিমানের সেবা প্রদানে আপনাদের ভূমিকা অনেক। বিমানকে এগিয়ে নিতে সবাইকে আরো বেশি করে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিমান বাংলাদেশ দুবাই এর ম্যানেজার দিলীপ কুমার চৌধুরী বলেন, বিমান বাংলাদেশের দুবাই ভিত্তিক সেলস টার্গেটের চেয়ে ৪ শতাংশ রাজস্ব বেশি হয়েছে। এটা খুবই আনন্দের বিষয়। এসময় দুবাই ও উত্তর আমিরাতের বিমানের ৬৮টি এজেন্সি স্টাফকে সম্মাননা দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



