Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পাক প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে কে এই শাহবাজ শরিফ
আন্তর্জাতিক

পাক প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে কে এই শাহবাজ শরিফ

By Hasan MajorApril 10, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: নতুন পাক প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছেন শাহবাজ শরিফ। শনিবার দিবাগত রাতে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ন্যাশনাল অ্যাসেম্বলির ১৭৪ জন তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছেন।

পাক প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে কে এই শাহবাজ শরিফ

Advertisement
জানা গেছে, ১১ এপ্রিল দুপুর ২টার দিকে হাউসের সদস্যরা ফের বৈঠকে বসবেন। আর তারপরই প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে। নতুন পাক প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে রয়েছেন পাকিস্তান মুসলিম লিগের সভাপতি শাহবাজ শরিফ। তিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সবথেকে দীর্ঘমেয়াদের মুখ্যমন্ত্রীও তিনি। তিনবারের মুখ্যমন্ত্রী ছিলেন‌। এই মুহূর্তে পাক সংসদে বিরোধী দলনেতা।

১৯৯৯ সালে পাকিস্তানের সামরিক অভ্যুত্থানের পর শাহবাজ শরিফকে কারাবন্দি করা হয় এবং সৌদি আরবে নির্বাসিত করা হয়। পরে ২০০৭ সালে তিনি দেশে ফেরেন। দাদা নওয়াজ শরিফ দেশ ছাড়ার পর পাকিস্তান মুসলিম লিগের প্রেসিডেন্টও হন শাহবাজ।

শাহবাজের জন্ম পঞ্জাবের লাহোরে। একটি পাঞ্জাবি ভাষী কাশ্মীরি পরিবারে তাঁর জন্ম। বাবা’র নাম মহম্মদ শারিফ। পাকিস্তানের নামকরা একজন ব্যবসায়ী ছিলেন তিনি। শাহবাজও একজন ব্যবসায়ী। একাধিক ব্যবসা রয়েছে তাঁর নামে। লাহোরের গর্ভমেন্ট কলেজ-ইউনিভার্সিটি থেকে আর্টসে স্নাতক করেছেন শাহবাজ। ব্যবসা করতে করতেই ১৯৮৫ সালে লাহোর চেম্বার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রির প্রধান হিসাবে কাজ করেছেন।

শাহবাজ ১৯৮৮ সালে পঞ্জাবের প্রত্যন্ত বিধানসভায় নেতা হিসাবে কাজ শুরু করেন। এরপর জাতীয় সংসদেও কাজ করেছেন। আর তা ১৯৯০ সালে। এরপর ১৯৯৩ সালে আরও একবার পঞ্জাব বিধানসভা থেকে নির্বাচিত হন শাহবাজ। এরপর বিরোধী দলনেতা হিসাবে সংসদে কাজ করেন। এমনকি ১৯৯৭ সালে মুখ্যমন্ত্রী হিসাবেও নির্বাচিত হয়েছেন নওয়াজের ভাই। কিন্তু ১৯৯৯ সালে পাকিস্তানে হওয়া সেনা অভ্যুত্থানের কারণে শাহবাজ তাঁর গোটা পরিবারকে নিয়ে লুকিয়ে সৌদি আরব চলে যায়। সেখানেই কয়েক বছর কাটান। এরপর ২০০৭ সালে ফের একবার পাকিস্তানে ফিরে আসেন।

ইমরান সরকারের পতনের পর শাহবাজ শরীফ বলেন, ‘কোনওমতেই বদলার রাজনীতিতে বিশ্বাস করেন না তিনি। এই ফল পাক জনগণের ইচ্ছেতেই হয়েছে। পাকিস্তানে সুদিন ফিরতে চলেছে বলেও মন্তব্য করেন তিনি।

সদ্য স্পিকারের আসনে বসা আয়াজ সাদিক শাহবাদ শরিফকে অভিনন্দন জানান। তা থেকেই স্পষ্ট শাহবাজ শরিফ পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন। তবে প্রধানমন্ত্রীর চেয়ারে বসার দৌড়ে রয়েছেন আরও এক বিরোধী দলনেতা বিলাবল ভুট্টোও। শেষমেশ কে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন তা সম্ভবত কালকেই জানা যাবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

June 23, 2026
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026

Latest News

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa