Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পজিটিভ বাংলাদেশ শাহাবুদ্দিনের অটোরিকশা অসুস্থ রোগীদের ভরসা
গাজীপুর ঢাকা পজিটিভ বাংলাদেশ বিভাগীয় সংবাদ

শাহাবুদ্দিনের অটোরিকশা অসুস্থ রোগীদের ভরসা

By rskaligonjnewsOctober 12, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক: সুসজ্জিত একটি অটো রিকশায় লেখা ‘অসহায় রোগীদের বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়’। অটো রিকশাটির সামনে-পেছনে দেওয়া মোবাইল নম্বরে ফোন করলেই রোগীর কাছে ছুটে যান শাহাবুদ্দিন। এরপর নিজ দায়িত্বে পৌঁছে দেন হাসপাতালে।

অটোরিকশা

Advertisement
শাহাবুদ্দিন গাজীপুর মহানগরীর আউটপাড়া এলাকার বাসিন্দা। এক সময় অসুস্থ মাকে গাড়ি না পেয়ে কোলে করে হাসপাতালে নেন শাহাবুদ্দিন ও তার ভাই। এরপরও মাকে বাঁচাতে না পেরে সিদ্ধান্ত নেন, ভবিষ্যতে নিজেরা অসহায় মানুষদের হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। সে সময় সামর্থ্য না থাকায় কিছু করতে না পারলেও পরবর্তীতে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহের পাশাপাশি চারটি অটো রিকশার মালিক হন। তারপর শুরু করেন মানুষের সেবার এই মহৎ কর্ম।

শাহাবুদ্দিন গত একবছরে গর্ভবতী মাসহ অসহায় প্রায় ৩০০ রোগীকে হাসপাতালে বিনামূল্যে পৌঁছে দিয়েছেন শাহাবুদ্দিন। সে সাধারণত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে রোগীর অবস্থা গুরুতর হলে প্রাইভেট হাসপাতালে নিয়ে যান।

দৃষ্টিনন্দন এই ছোট্ট অটো রিকশাটি প্রায়ই গাজীপুর শহরের চান্দনা চৌরাস্তা থেকে সরকারি হাসপাতাল এলাকায় ছুটে চলতে দেখা যায়। প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মুমূর্ষু রোগী কিংবা অসহায়দের অন্তত ৩ থেকে ৫ জনকে বিনা ভাড়ায় হাসপাতাল কিংবা বাড়ি পৌঁছে দিচ্ছে রিকশাটি। ফোন করা মাত্রই লোকেশনে ছুটে যায় এটি। রাস্তায় দুর্ঘটনায় ক্ষতবিক্ষত রোগীদের সাধারণত কেউ ধরতে চান না, তাদেরও হাসপাতালে পৌঁছে দেন শাহাবুদ্দীনের এই অটো। তার এই কাজের প্রশংসা করছেন এলাকাবাসী। তারা বলছেন এটি মহৎ কর্ম।

গত মাসে প্রসববেদনায় কাতরাচ্ছিলেন মর্জিনা বেগম। পুরো এলাকায় ঘুরেও কোনও গাড়ি কিংবা অ্যাম্বুলেন্সের খোঁজ পায় না স্বজনেরা। কোনও উপায় না পেয়ে ফোন দিলেন মো. শাহাবুদ্দিনকে। কিছুক্ষণের মধ্যেই ব্যক্তিগত অটো চালিয়ে হাজির হয় শাহাবুদ্দিন। মর্জিনা বেগমের স্বামী রুহুল আমিন বলেন, সঠিক সময়ে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য আমার স্ত্রী এবং কন্যা দুজনেই সুস্থ রয়েছেন। এই উপকারের কথা আমি কখনোই ভুলবো না। নিঃসন্দেহে এটি মহৎ কাজ।

শাহাবুদ্দিন বলেন, আমি রোগীদের শুধুমাত্র গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে থাকি। আমি নিজের আত্মতৃপ্তি আর অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য সেবা দিই। তবে এই সেবা দিতে গিয়ে আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। মহাসড়কে অটো রিকশা চলাচল নিষিদ্ধ রয়েছে। গাজীপুর সদর হাসপাতালে যেতে হয় মহাসড়ক দিয়ে। যার ফলে প্রায় সময় ট্রাফিক পুলিশ আমার গাড়ি আটকে দেয়।

তিনি আরও বলেন, আমার পক্ষে একা সবসময় গাড়ি চালানো সম্ভব হয় না। এজন্য অনেক সময় আমি ব্যস্ত থাকলে অন্য ড্রাইভার দিয়ে রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। এজন্য আমার অনেক ব্যয় হয়। তবুও চেষ্টা করি এই কাজটি চালিয়ে যাওয়ার।

খুলনায় বাঁশ-কাঠের একটুকরো ‘কাঠমান্ডু’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

July 13, 2026
বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

July 13, 2026
পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

July 13, 2026

Latest News

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

Money

এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস মানি লন্ডারিং মামলায় রিমান্ডে

Lash

রাতে খেয়ে ঘুমিয়েছিলেন দম্পতি, সকালে মিললো জোড়া লাশ!

জার্সি বদল

‘হতাশ’ একনিষ্ঠ ব্রাজিল ভক্তের দুধ দিয়ে গোসল করে জার্সি বদল

বন্যা পরিস্থিতি

সিলেট–সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা জানাল সতর্কীকরণ কেন্দ্র

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa