8
প্রতীকী ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক : ব্রা‏‏হ্মণবাড়িয়ার কসবায় ধ র্ষণের শিকার হওয়া ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী এখন তিন মাসের অন্তঃসত্ত্বা। পুলিশ ওই ছাত্রীকে ধ র্ষণের অভিযোগে সোমবার দুপুরে মাদ্রাসা শিক্ষক আবুল বাশারকে (৪০) গ্রেফতার করেছেন।

গ্রেফতার হওয়া শিক্ষক আবুল বাশার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের শ্রীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার গণিত বিষয়ের শিক্ষক। তিনি কুমিল্লার ব্রা‏হ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামের মোসলেহ উদ্দিনের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক আবুল বাশার পাঁচ বছর আগে শ্রীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসায় গণিত বিষয়ের শিক্ষক হিসাবে যোগদান করেন। তিনি মাদ্রাসার পাশেই একটি বাড়িতে স্ত্রী ও ছেলে-মেয়ে নিয়ে বসবাস করেন। ওই মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী শিক্ষক আবুল বাশারের কাছে গণিত বিষয়ে প্রাইভেট পড়তেন। তিন মাস আগে ওই শিক্ষকের বাসায় কেউ ছিল না। ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে ধ র্ষণ করেন শিক্ষক। বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দিয়েছিলেন ওই শিক্ষক। সহজ সরল প্রকৃতির মেয়েটি ভয়ে কাউকে বিষয়টি জানায়নি।

গত রবিবার ওই শিক্ষার্থীর পেটে প্রচন্ড ব্যথা হলে পরিবারের সদস্যরা তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক তার পেটের আল্ট্রাসনোগ্রাম করতে বলেন। ওই ছাত্রীর আল্ট্রাসনোগ্রাম করে দেখা যায় সে তিন মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রী জানায়, তাদের গণিত বিষয়ের স্যার আবুল বাশার তাকে ধ র্ষণ করেছিলেন। ভয়ভীতি দেখানোর কারণে ওই ছাত্রী বিষয়টি কাউকে জানায়নি।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) মো. আসাদুজ্জামান বলেন, মেয়েটির পেটে ব্যথা নিয়ে চিকিৎসা নিতে আসেন। আল্ট্রাসনোগ্রাম করে দেখা গেছে তিন মাসের অন্তঃসত্বা।

কসবা থানার এসআই মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তারকৃত শিক্ষক ধ র্ষণের কথা স্বীকার করেছেন পুলিশের কাছে। ওই শিক্ষার্থী তিন মাসের অন্তঃসত্ত্বা। এ অভিযোগে মাদ্রাসা শিক্ষক আবুল বাশারকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় ধ র্ষণ মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মঙ্গলবার সকালে তাকে ব্রা‏হ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠানো হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.