Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশ্বের সেরা শহরের তালিকার শীর্ষে লন্ডন
আন্তর্জাতিক শিক্ষা

শিক্ষার্থীদের জন্য বিশ্বের সেরা শহরের তালিকার শীর্ষে লন্ডন

By Saleh MohammadAugust 1, 20191 Min Read

জুমবাংলা ডেস্ক : শিক্ষার্থীদের জন্য বিশ্বের সেরা শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে লন্ডন। এই তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে জাপানের টোকিও ও অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরটি। গত বুধবার ওয়ার্ল্ড বেস্ট স্টুডেন্ট সিটির এই তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ কোম্পানি কোয়াক্যুয়ারেলি সিমন্ডস।

শিক্ষার্থীদের জন্য বিশ্বের সেরা শহরের তালিকার শীর্ষে লন্ডন

Advertisement
ছয়টি ক্যাটাগরির ভিত্তিতে এ ধরনের শিক্ষার্থী বান্ধব শহরের তালিকা বা ‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটি র‌্যাকিং’ প্রকাশ করেছে শিক্ষাভিত্তিক ব্রিটিশ কোম্পানি কোয়াক্যুয়ারেলি সিমন্ডস। সেরা শহর নির্বাচনের জন্য যে ছয়টি বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে সেগুলো হচ্ছে: শহরগুলোর সেরা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা, শহরের জনসংখ্যার তুলনায় শিক্ষার্থীদের আনুপাতিক হার, জীবনযাত্রার প্রস্তাবিত মান, গ্রাজুয়েশন করার পর চাকরি লাভের সুযোগ, ক্রয়ক্ষমতা ও শিক্ষার্থীদের মতামত।

‘বেস্ট স্টুডেন্ট সিটি’র তালিকায় লন্ডন শীর্ষে থাকার খবরে সন্তুষ্টি প্রকাশ করে শহরের মেয়র সাদিক খান বলেন, ‘লন্ডন যে বিশ্বজুড়ে শিক্ষার্থী এবং প্রতিভাবানদের জন্য তার দরজা খুলে রেখেছে এটা তারই প্রমাণ।’

লন্ডনে রয়েছে বিশ্বসেরা একাধিক বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ আর জীবনযাত্রা ও ক্রয়ক্ষমতার মানও ভালো। আর এ কারণেই শিক্ষার্থীদের পছন্দের শহর হয়ে উঠতে পেরেছে লন্ডন।

এই তালিকার শীর্ষ দশে থাকা অন্য শহরগুলো হচ্ছে: জার্মানির মিওনিখ (চতুর্থ) ও বার্লিন (পঞ্চম), কানাডার মন্ট্রিল(ষষ্ঠ), ফ্রান্সের রাজধানী প্যারিস (সপ্তম) সুইজারল্যান্ডের জুরিখ (অষ্টম), অস্ট্রেলিয়ার সিডনি (নবম) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (দশম)।

সূত্র: দ্য হিন্দু

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026
book

৫ হাজার পিস সরকারি পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টা মাদরাসা সুপারের

June 22, 2026

Latest News

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

book

৫ হাজার পিস সরকারি পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টা মাদরাসা সুপারের

Primary Exam

প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদফতর

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Sikkha

আগামী ৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa