Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস শিক্ষার গুণগতমান নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির
ক্যাম্পাস জাতীয় বিভাগীয় সংবাদ শিক্ষা স্লাইডার

শিক্ষার গুণগতমান নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 5, 20202 Mins Read
শিক্ষার গুণগতমান নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির
ছবি: পিআইডি
Advertisement

জুমবাংলা ডেস্ক: শিক্ষার গুণগতমান নিশ্চিত করাকে বাংলাদেশের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করে তা সম্মিলিতভাবে নিশ্চিত করতে বুধবার সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। খবর ইউএনবি’র।

তিনি বলেন, ‘সময়ের সাথে যুগের চাহিদাকে ধারণ করে বর্তমানে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এ মুহূর্তে বাংলাদেশের জন্য অন্যতম বড় একটি চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষার গুণগতমান নিশ্চিত করা। কারণ গুণগত শিক্ষা ছাড়া শিক্ষা মূল্যহীন।’

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে রাষ্ট্রপতি আরও বলেন, ‘উচ্চশিক্ষা যাতে কোনোভাবেই সার্টিফিকেট সর্বস্ব না হয় তা সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে।’

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে এবং তা প্রশংসনীয় বলে উল্লেখ করেন তিনি।

একবিংশ শতাব্দীকে তথ্যপ্রযুক্তির যুগ হিসেবে বর্ণনা করে আবদুল হামিদ বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই।

‘আমি মনে করি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্ব উপলদ্ধি করে পাঠ্য কারিকুলাম যুগোপযোগী করে সাজাবে। আমাদের শিক্ষার্থীদের গড়ে তুলবে বিশ্ব নাগরিক হিসেবে,’ যোগ করেন তিনি।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান ও মেধা ব্যবহার করে লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে সরকারের ভিশন ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি শিক্ষার্থীদের পলিথিন ব্যবহার থেকে বিরত থাকার এবং এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির তাগিদ দেন।

আবদুল হামিদ শিক্ষকদের উন্নত জাতি তৈরির মহান কারিগর হিসেবে উল্লেখ করে বলেন, ‘আপনাদের হতে হবে সদা সত্যান্বেষী, জ্ঞানালোকে সমৃদ্ধ হয়ে দল-মতের ঊর্ধ্বে থেকে নৈতিকভাবে বলিষ্ঠ চরিত্রের অধিকারী। দেশের কল্যাণে আপনারা হবেন আলোর দিশারি, জ্ঞানের ফেরিওয়ালা। শিক্ষার্থীরা আপনাদের আদর্শ অনুসরণ করবে, যার প্রভাব পড়বে তার কর্মজীবনে। শিক্ষক যখন তার মহান আদর্শ থেকে দূরে সরে নানা প্রাপ্তির পেছনে ছুটেন, শিক্ষার্থীরা তখন নাবিকহীন নৌকার মতো দিকহারা হয়ে যায়। পথের সঠিক দিশা পায় না। তাই আদর্শের প্রতি অবিচল থেকে আপনারা জ্ঞান অর্জন ও বিতরণে নিবেদিত থাকবেন জাতি তা প্রত্যাশা করে।’

এর আগে বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ সমাবর্তনের উদ্বোধন করেন। এতে প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে এক হাজার ৯৬৮ জন স্নাতক, ৯৫১ জন স্নাতকোত্তর ও নয়জন পিএইচডি ডিগ্রি নেন। সেই সাথে ৬৩ শিক্ষার্থী স্বর্ণপদক পেয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সমাবর্তন বক্তা ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa