Advertisement
নরসিংদী সংবাদদাতা : বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলার শিবপুর উপজেলা স্কাউটস পরিচালনা কমিটির উদ্যোগে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর ১৬৪ তম জন্মবার্ষিকী ২২ ফেব্রুয়ারী সোমবার বিকেলে শিবপুর উপজেলা পরিষদ সভা কক্ষে উদযাপন করা হয়েছে।

শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও শিবপুর উপজেলা স্কাউটস পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, স্কাউস সদস্য ও শিক্ষার্থীগন কেক কেটে এ জন্মদিন উদযাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও শিবপুর উপজেলা স্কাউটস পরিচালনা কমিটির সহসভাপতি শিবপুর উপজেলা শিক্ষা অফিসার ও স্কাউটসের সহসভাপতি মোঃ সোহরাব হোসেন ভূইয়া, শিবপুর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীন ইসলাম, স্কাউটসের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, স্কাউটসের সহসভাপতি ও এএলটি পারভিন আক্তার, শিবপুর উপজেলা স্কাউটস পরিচালনা কমিটির সহকারী কমিশনার ও লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আসাদুজ্জামান আসাদ, সহকারী কমিশনার মাজহারুল হক শাহীন, সহকারী কমিশনার মোঃ মোর্শেদুজ্জামান, সহকারী কমিশনার আবদুল ওহাব রানা, কোষাধ্যক্ষ সেতেরা বেগম, স্কাউট লিডার মোঃ কামাল হোসেন, উড ব্যাজার মোঃ বজলুর রহমান, সহযোগী সদস্য মাহফুজুল হক টুটুল ও স্কাউটসের শিক্ষার্থীগণ প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.