Advertisement

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর শিবপুরে ‘শিবপুর সাহিত্য পরিষদ’ নামে একটি সাহিত্য সংগঠন আত্মপ্রকাশ করেছে। এ উপলক্ষ্যে শিবপুর উপজেলার ধানুয়া কলেজ পাড়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয় শিশির বিন্দু ভবনে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা নূরুদ্দী দরজী। এতে শিবপুরের বিভিন্ন এলাকার লেখক, কবি ও সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন। সাহিত্যানুরাগীদের নির্মল সাহিত্য চর্চার ক্ষেত্র তৈরি করা এবং সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে নেওয়াই এ সংগঠনের প্রধান লক্ষ্য।

আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে নূরুদ্দীন দরজী সভাপতি ও নূরুল ইসলাম নূরচানকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তাগণ হলেন উপদেষ্টাঃ বিএম বরকত উল্লাহ, সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি নাসিমা আক্তার, সাধারণ সম্পাদক সাইদুর রহমান খান, মহিলা বিষয়ক সম্পাদক কুসুম খান, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, কার্যকরী সদস্য যথাক্রমে আরিফুল ইসলাম, আলমগীর হোসেন, রুমী খান ও ন‌ওরীন কবির নদী এবং নাদিম মাহমুদ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.