Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক শিশুদের বাঁচাতে করোনাকালে ৪২ লিটার বুকের দুধ দান করলেন এই নারী
আন্তর্জাতিক ওপার বাংলা

শিশুদের বাঁচাতে করোনাকালে ৪২ লিটার বুকের দুধ দান করলেন এই নারী

By Shamim RezaNovember 20, 20202 Mins Read

শিশুদের বাঁচাতে করোনাকালে ৪২ লিটার বুকের দুধ দান করলেন এই নারী

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : মা, ছোট্ট এই শব্দের মধ্যে সারা বিশ্বের ভালোবাসা লুকিয়ে থাকে। কথায় বলে, মায়ের চেয়ে বেশি আপন পৃথিবীতে আর কেউ হতে পারে না। আর একজন মায়ের কষ্ট, আরেকজন মা সবেচেয়ে ভালো বুঝতে পারেন। বুঝেছেন ‘সান্ড কি আঁখ’ খ্যাত বলিউড প্রযোজক নিধি পারমার হিরনন্দানিও। স্নেহের মূল্য বুঝেই করোনাকালে সদ্যোজাতদের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি। অন্যের শিশুদের ক্ষুধা মেটাতে দান করলেন ৪২ লিটার বুকের দুধ।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই শিশুপুত্রের জন্ম দেন নিধি। ‘সান্ড কি আঁখ’ ছবির পরিচালক তুষার হিরনন্দানির স্ত্রী তিনি। এক সাক্ষাৎকারে নিধি জানান, সন্তানের জন্মের পর থেকে তার স্তনদুগ্ধ প্রচুর পরিমাণে নিঃসৃত হত। সন্তানের খিদে মেটার পরও অনেকটা দুধ বাড়তি থেকে যেত। প্রথম প্রথম তিনি তা ফ্রিজে সংরক্ষিত করে রাখতেন। কিন্তু সেই সংরক্ষণের পরিমাণ ক্রমেই বাড়তে থাকে। আর নিধি তা নষ্ট করতে চাইছিলেন না। অনেকের কাছেই এই বিষয়ে পরামর্শ চেয়েছিলেন। কিন্তু কেউ ফেসপ্যাক তৈরির পরামর্শ দিয়েছিলেন, কেউ আবার ঠাট্টার ছলে ঘর মোছার কথা বলেছিলেন।

এরপরই স্তনদুগ্ধ সম্পর্কে ইন্টারনেটে পড়াশোনা করেন বলিউড প্রযোজক। তখন স্তনদুগ্ধ দান করার কথা জানতে পারেন। নিজের গাইনোকলোজিস্টের কাছে পরামর্শ চান নিধি। তিনি তাকে মুম্বাইয়ের খার এলাকার সূর্য হাসপাতালের মিল্ক ব্যাংকে স্তনদুগ্ধ দান করার কথা বলেন। কিন্তু এর মধ্যেই লকডাউন শুরু হয়ে যায়। নিধি চিন্তিত ছিলেন নিজের ছোট্ট শিশুকে রেখে তিনি বাইরে গিয়ে স্তনদুগ্ধ দান করবেন কেমন করে? সেই সমস্যারও খুব শিগগিরিই সমাধান হয়ে যায়। হাসপাতালের পক্ষ থেকে বাড়িতে এসে সংরক্ষিত দুধ নিয়ে যাওয়া হয়। এভাবেই এখন পর্যন্ত ৪২ লিটার স্তনদুগ্ধ দান করেছেন নিধি। আর তাতে বহু শিশুর ক্ষুধা মিটেছে। ভবিষ্যতেও এই কর্মযজ্ঞ চালিয়ে যেতে চান বলিউড প্রযোজক। বাকি মায়েদের এবং হবু মায়েদেরও এই কর্মসূচির অঙ্গ হওয়ার আবেদন জানিয়েছেন তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, সংবাদ প্রতিদিন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

July 8, 2026
Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

July 8, 2026
Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

July 7, 2026

Latest News

সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

Khamini

বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa