
এরপর গত রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার সময় জয়নাল ছয় বছর বয়সী আরও দুই শিশুকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে ওই দুই শিশুকেও ধ’র্ষণের চেষ্টা করে। ওই দুই শিশু স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
এতে শিশুরা অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। এর এক পর্যায়ে তারা শিশুদের কাছ থেকে জয়নালের পাশবিক নি’র্যাতনের ঘটনা জানতে পারেন।
এ ঘটনার সূত্রধরে শুক্রবারে তার পাশবিক নি’র্যাতনের শিকার আরও দুই শিশুর ঘটনাও প্রকাশ পায়। পরে এ ঘটনায় অভিভাবকরা ধুনট থানায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৯টায় মথুরাপুর বাজার এলাকা থেকে পুলিশ জয়নাল আবেদীনকে গ্রেফ’তার করেছে।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাল হোসেন বলেন, চার শিশুকে ধ’র্ষণচেষ্টার অভিযোগের ভিত্তিতে ভ্যান চালক জয়নাল আবেদীনকে গ্রেফ’তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অভিযোগ স্বীকার করেছে।তার বিরুদ্ধে অাইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



