
বৃহস্পতিবার শহরের নিউটাউন এলাকার অনন্তপুকুরপাড়ে ব্যাগের মধ্যে শিশুর ছিন্ন মস্তক পাওয়ার পর গ*ণপি*টুনিতে ওই যুবক নি*হত হন। নিহত শিশুটি নেত্রকোনা সদর উপজেলার আমতলা গ্রামের রিকশাচালক রইছ উদ্দিনের ছেলে। রইছ উদ্দিন বর্তমানে শহরের কাটলি এলাকায় হিরণ মিয়া নামে এক ব্যক্তির বাসায় ভাড়া থাকেন।
গ*ণপি*টুনিতে নি*হত যুবক শহরের কাটলি এলাকার একলাছ উদ্দিনের ছেলে। সে পেশায় রিকশাচালক। তার নাম রবিন (২২)। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা তিনজনের নাম প্রকাশ করেনি পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহজাহান মিয়া জানান, বেলা সাড়ে ১২টার দিকে শহরের বারহাট্টা রোড এলাকার হরিজনপল্লীতে রবিন একটি ব্যাগ হাতে ম*দ খেতে যায়। সেখানে এক ঘরে ম*দ না পেয়ে অন্য ঘরে যাওয়ার সময় ব্যাগ থেকে র*ক্ত পড়তে দেখেন হরিজনপল্লীর লোকজন। তখন জিজ্ঞেস করলে সে সঠিক জবাব দিতে না পারায় ব্যাগ খুলে শিশুর ম*স্তক দেখতে পান স্থানীয়রা।
এ সময় সে ম*স্তক নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। স্থানীয়রাও তার পিছু ধাওয়া করে নিউটাউন এলাকার অনন্তপুকুরপাড়ে তাকে ধরে গ*ণপি*টুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মা*রা যান। পরে পুলিশ নিহত শিশু সজিবের দে*হ কাটলি এলাকার নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে উদ্ধার করে। পুলিশ শিশুর ছি*ন্ন মস্তক, দে*হ ও যুবকের ম*রদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়।
তিনি আরও জানান, যুবক রবিনের ব্যবহার করা মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে জব্দকৃত মোবাইল ফোন থেকে তথ্য উদ্ধারে কাজ করছে পুলিশ।থানায় পৃথক দুটি হ*ত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে গণপিটু*নিতে যুবক নি*হত হওয়ার ঘটনায় অজ্ঞাতদের আসামি করা হবে বলে পুলিশ জানিয়েছে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



