
গতকাল (১৩ ফেব্রুয়ারি) গঙ্গাচড়া উপজেলার ৯নং নোহালী ইউনিয়নের নোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শীতার্তদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
সমিতির সভাপতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ রেজাউল আহসান, সাধারণ সম্পাদক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ,জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ জাহাঙ্গীর আলমের নির্দেশনায় ও যুগ্ম সম্পাদক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব ড. মোঃ জাকেরুল আবেদীন (আপেল) শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সার্বিকভাবে তত্ত্বাবধান করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোহালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল ইসলাম জমিদার, নোহালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম (টিটুল), সমিতির সহ-দপ্তর সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, সদস্য মোঃ সাইফুল ইসলাম(সাজু), মোঃ রোকনুজ্জামান (সোহাগ), ছাএলীগ নেতা মোহাম্মদ তৌফিক হোসেন শাহ পরাণ, মাহমুদুল হাসান জুয়েল এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি জেলার কাউনিয়া উপজেলার ভোটমারি চরে এবং ১২ ফেব্রুয়ারি জেলার সদর উপজেলার বাবুখাখাঁতে তিনটি ইয়াতিমখানায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



