
মসজিদুল হারামের খতিব ও হারামাইন শরিফাইন প্রেসিডেন্সির প্রধান শায়েখ আবদুর রহমান আস সুদাইস বিষয়টি নিশ্চিত করেছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে মুসল্লিদের তারাবি, ইফতার ও ঈদের নামাজও ঘরে আদায়ের পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ধর্মবিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল-শেখ জানিয়েছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব অব্যাহত থাকলে আসন্ন রমজানে মসজিদে তারাবি নামাজের জামাত হবে না।
তারাবি ও ঈদের নামাজ বাড়িতে পড়ার আহ্বান জানানোর পাশাপাশি কারও মৃত্যু হলে জানাজার নামাজেও বেশি মানুষের সমাগম না করার আহ্বান জানিয়েছে সৌদি ধর্ম মন্ত্রণালয়। মন্ত্রী আব্দুল লতিফ আল-শেখ বলেছেন, জামাত নিষিদ্ধের সঙ্গে সঙ্গতি রেখে এই সতর্কতা নেওয়া হয়েছে। সে কারণে জানাজা নামাজ কবরস্থানের পাশে অনুষ্ঠিত হবে। মৃতের পরিবারের ছয় জনের বেশি এতে অংশ নিতে পারবেন না।
সূত্র- আল আরাবিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



