
বান্দরবান উৎসব উদযাপন কমিটিরি সভাপতি থেওয়াং জানান, প্রতি বছরের মতো এবারও আমরা রাজ হংসীর আদলে রথ বানিয়েছি । চুরা মনি জাদির উদ্দেশ্যে হাজার ফানুস এবং হাজার বাতি তৈরি করা হয়েছে ।
আয়োজক কমিটির সদস্যরা জানান, আজ সন্ধ্যায় বান্দরবানের পুরাতন রাজার মাঠে ফানুস উৎসর্গ আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হবে এ অনুষ্ঠানে । ১৩ অক্টোবর সন্ধ্যায় রয়েছে বিহারের উদ্ধেশ্যে মঙ্গল রথযাত্রা এবং পিঠা তৈরির উৎসব। শেষ দিন ১৪ অক্টোবর রাতে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাঙ্গু নদীতে রথ বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে এ উৎসবের । এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে উৎসব উদযাপন কমিটি ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



