Advertisement
জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাংসদ বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, একের পর এক ভাতা দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। বয়স্ক, বিধাবা, মাতৃত্বকালীণ, প্রতিবন্ধীসহ আরও কত রকম ভাতা। করোনাকালে কোটি মানুষের হাতে আড়াই হাজার করে টাকা তুলে দেওয়ার কথা উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, শেখ হাসিনার হাতে যখন দেশ, নিরাপদ তখন বাংলাদেশ।

তিনি মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরের নকলা উপজেলার ধনাকুশা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ সবকথা বলেন।

বেগম মতিয়া চৌধুরী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বালিশে মাথা দিয়ে চিন্তা করেন তিনি মানুষকে কিভাবে দেবেন। তিনি পরহেজগার। তাই মানুষকে দেওয়ার ভাবনা ভাবেন। অন্যদিকে চোরের নিয়ত চুরি করা। তাই বিএনপি নেত্রী বেগম জিয়া এতিমদের টাকা চুরি করেন। এটাই দুই নেতার মধ্যে পার্থক্য।

করোনা টিকা প্রসংগে মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনা তার দেশের মানুষের কথা ভাবেন। তাই বিশ্বের অনেক দেশ যখন টিকা পাচ্ছে না, তখন তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে দেশের মানুষ করোনা টিকা পাচ্ছেন। দেশে যাতে করোনা টিকা না আসে সেই ষড়যন্ত্রে সফল না হয়ে অবশেষে বিএনপির নেতারাও এখন করোনা টিকা নিচ্ছেন। এখানেই প্রধানমন্ত্রীর সাফল্য।

অনুষ্ঠানে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফেরদৌস আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুর রহমান, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

করোনার কারণে স্কুল বন্ধ থাকায় এদিন মতিয়া চৌধুরী বড় কম্বলের পরিবর্তে মায়েদের হাতে ছোট কম্বল তুলে দিয়ে বলেন, যেহেতু স্কুল বন্ধ ও গরম পড়ছে তাই ছোট কম্বল দেওয়া হলো। আগামী শীতে মা ও শিশু সন্তানদের জন্য ডাবল কম্বল দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। এদিন তিনি নকলা উপজেলার পৌরসভাসহ ১২ ইউনিয়নে ১ হাজার ২শ কম্বল বিতরণ করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.