Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শেরপুরে ভিজিএফ কার্ডের মাধ্যমে নগদ অর্থ বিতরণ শুরু
জাতীয় বিভাগীয় সংবাদ

শেরপুরে ভিজিএফ কার্ডের মাধ্যমে নগদ অর্থ বিতরণ শুরু

By জুমবাংলা নিউজ ডেস্কMay 7, 2021Updated:May 7, 20212 Mins Read

শেরপুরে ভিজিএফ কার্ডের মাধ্যমে নগদ অর্থ বিতরণ শুরু

Advertisement

জুমবাংলা ডেস্ক: শেরপুর জেলায় ৫২টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ৭২ হাজার ৬শত ৩৬টি ভিজিএফ কার্ড বিতরণ করা হচ্ছে।

জেলা প্রশাসক আনার কলি মাহ্বুব আজ ৭ মে শুক্রবার সকালে বাসসকে জানান, জেলায় ৫২টি ইউনিয়নে ও ৪টি পৌরসভায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে নগদ ৪৫০ টাকা করে বিতরণ করা হচ্ছে। ৭২ হাজার ৬শত ৩৬টি ভিজিএফ কার্ড এর মাধ্যমে এই নগদ অর্থ দেওয়া হচ্ছে। ৪টি পৌরসভায় ১২ হাজার ৩শত ২৩টা ভিজিএফ কার্ড বরাদ্দ করা হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ৫২টি ইউনিয়নের জন্য ৩ কোটি ২৬ লাখ ৮৬ হাজার ২শত টাকা, ৪টি পৌরসভার জন্য ৫৫ লাখ ৪৫ হাজার ৩শত ৫০ টাকা ভিজিএফ কার্ড বরাদ্দ হয়েছে। শিশু খাদ্যের জন্য ৫ লাখ, গো খাদ্যের জন্য ৫ লাখ, বিভিন্ন দূর্যোগ মোকাবেলার জন্য ১০ লাখ টাকা বরাদ্দ হয়েছে। এছাড়াও করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে প্রধানমন্ত্রীর দেয়া ১৫ লাখ টাকা করোনাকালীন সময়ে বেকার শ্রমিক ও বিভিন্ন পেশাজীবীদের মধ্যে চাল, ডাল স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করা হচ্ছে।

জেলা প্রশাসক আরও বলেন, করোনাকালীন সময়ে সাধারণ মানুষ যেন ঈদুল ফিতর উদযাপন করতে পারে সেজন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এসব বরাদ্দ প্রদান করা হয়েছে।

শেরপুর পৌরসভার মেয়র আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বলেন, ঈদুল ফিতর উপলক্ষে আমরা ৪ হাজার ৬শত ২১ জনকে ভিজিএফ কার্ডের মাধ্যমে নগদ অর্থ প্রদান করছি। এছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত চাল ডালসহ অন্যান্য সামগ্রী ৯টি ওয়ার্ডে কাউন্সিলরদের মাধ্যমে স্বচ্ছতার সহিত বিতরণ করে যাচ্ছি। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পুলিশ

পুলিশ কনস্টেবল সাইদুলের মরদেহ উদ্ধার

July 17, 2026
বৃষ্টি

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

July 17, 2026
Rain

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

July 17, 2026

Latest News

পুলিশ

পুলিশ কনস্টেবল সাইদুলের মরদেহ উদ্ধার

বৃষ্টি

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

Rain

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

Fish

বৃষ্টির প্রভাব পড়েছে মাছ-সবজি-ডিম ও মুরগির দামে

স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যাদুর্গতদের পাশে থাকার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

Hamidur Rahman

ঝিনাইদহে সরিয়ে ফেলা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য!

EC

নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন

Ortho Minister

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে সরকার : অর্থমন্ত্রী

ছুটির সুযোগ

আগস্টে টানা ৪ দিন করে দুই দফায় ছুটির সুযোগ

হত্যাকারী

হত্যার সময় জিয়াউর রহমানকে দেখে ‘কাঁপছিলেন’ সাবেক মেজর মোজাফফর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa