Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক শেষ পর্যন্ত ইরানের ব্যাপারে ব্যর্থতার কথা স্বীকার করলেন পম্পেও
আন্তর্জাতিক

শেষ পর্যন্ত ইরানের ব্যাপারে ব্যর্থতার কথা স্বীকার করলেন পম্পেও

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 15, 20212 Mins Read

পম্পেও

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর নজিরবিহীনভাবে নিষেধাজ্ঞা দিয়ে ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির কৌশল গ্রহণ করেছিলেন। ওয়াশিংটনের অবৈধ দাবির কাছে মাথা নত করতে তেহরানকে বাধ্য করাই ছিল ট্রাম্পের মূল উদ্দেশ্য। যদিও ট্রাম্পের ওই কৌশল শেষ পর্যন্ত চরম ব্যর্থতায় পর্যবসিত হয় এবং তিনি কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি। খবর পার্সটুডে’র।

ট্রাম্প প্রশাসনের সবচেয়ে কট্টর ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যিনি ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি ইরানের ব্যাপারে ব্যর্থতার কথা স্বীকার করেছেন। ইরানকে নতি শিকার করতে এবং আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে ট্রাম্প প্রশাসন চরমভাবে ব্যর্থ হয়েছে উল্লেখ করে পম্পেও বলেন, আমরা কোনো লক্ষ্যই অর্জন করতে পারিনি।

পর্যবেক্ষকরা বলছেন, অনেক দেরিতে হলেও ব্যর্থতার কথা স্বীকার করা থেকে বোঝা যায় সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরান বিরোধী নিষেধাজ্ঞায় কাজ হয়েছে বলে এর আগে যে দাবি করেছিলেন তার অসারতা প্রমাণিত হয়েছে। ট্রাম্প ও পম্পেও দুজনই বলেছিলেন, তাদের ভাষায় পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান আরো ভালো চুক্তিতে পৌঁছার ব্যাপারে আলোচনায় বসতে বাধ্য হবে। কিন্তু আড়াই বছর ধরে ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির চেষ্টা কার্যত ব্যর্থ হয়েছে এবং তারা কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। এ কারণে ট্রাম্প তার দায়িত্ব পালনের শেষের দিকে এসে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। সমালোচকরা ইরানের ব্যাপারে সঠিক কর্মপরিকল্পনা না থাকার জন্য ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, এতে করে এ অঞ্চলে অযথা উত্তেজনা তৈরি হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র তার মিত্রদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এ অবস্থায় ইরানের ব্যাপারে ট্রাম্পের ব্যর্থতার কথা শুধু যে মার্কিন মিত্ররা শিকার করেছে তাই নয় একইসঙ্গে ওয়াশিংটনের অনেক কর্মকর্তাও একাধিকবার শিকার করেছেন। মার্কিন রাজনৈতিক বিশ্লেষক পল পিলার বলেন, ইরানের ওপর চাপ সৃষ্টির জন্য ট্রাম্পের সকল চেষ্টাই ব্যর্থ হয়েছে এবং খোদ মার্কিন কর্মকর্তারাই তা স্বীকার করছেন।

পর্যবেক্ষকরা বলছেন, এসব স্বীকারোক্তি থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন শিক্ষা নিতে পারেন যাতে ট্রাম্পের ভুলের পুনরাবৃত্তি করা থেকে তিনি বিরত থাকতে পারেন। প্রেসিডেন্ট হওয়ার আগে বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে তিনি ইরানের ব্যাপারে ট্রাম্পের নীতি থেকে সরে আসবেন এবং পরমাণু সমঝোতায় ফিরে আসবেন। কিন্তু ক্ষমতা গ্রহণের দুই মাস পরও তিনি ইরানের ব্যাপারে ট্রাম্পের নীতি অনুসরণ করে যাচ্ছেন। তিনি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রেখেছেন এবং এমনকি কিছু দিন আগে তিনি প্রথম নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন।

পর্যবেক্ষকরা বলছেন, এতে কোনো সন্দেহ নেই যে, বাইডেনের বর্তমান নীতিও ব্যর্থ হবে। কারণ এ যাবত যুক্তরাষ্ট্রের সকল নিষেধাজ্ঞা ইরান সাফল্যের সাথে মোকাবেলা করে এসেছে। তাই বাইডেনও ইরানকে নতজানু করতে পারবেন না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

July 17, 2026
ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

July 17, 2026
Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

July 17, 2026

Latest News

জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

জেডি ভ্যান্স

সিআইএ-মোসাদের সঙ্গে এপস্টাইনের যোগাযোগ ছিল: জেডি ভ্যান্স

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa