Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই কেন্দ্র ও পাঞ্জাবে মজলিস ওয়াহদাত-ই-মুসলিমিন (এমডব্লিউএম) নামে একটি দলের সঙ্গে জোট গঠন করে সরকারে আসার ঘোষণা দিয়েছে। পিটিআইয়ের এমন ঘোষণার পর এমডব্লিউএমের প্রধান আল্লামা রাজা নাসির আব্বাস বলেছেন, তারা শেষ রক্তবিন্দু পর্যন্ত ইমরান খানের সঙ্গে থাকবেন।

পিটিআইয়ের আমন্ত্রণ স্বাগত জানিয়ে আল্লামা আব্বাস বলেন, ২০২২ সালের এপ্রিলে সরকার পরিবর্তনের সময় থেকে ইমরান খানের পাশে আছি আমরা। এই ধারা আমাদের রক্তের শেষ রক্তবিন্দু পর্যন্ত অব্যাহত থাকবে।

জিও নিউজকে আল্লামা আব্বাস বলেন, আমরা পাকিস্তানে ঐক্য চাই। দেশের অগ্রগতি দেখতে চাই। আমাদের দলের কোনো লোভ নেই। পিটিআইয়ের কাছে কোনো দাবি-দাওয়া নেই। আমাদের নীতিগত অবস্থান হলো পিটিআইয়ের সাথে যা ঘটেছে তা ঠিক হয়নি।

এর আগে মঙ্গলবার পিটিআই মুখপাত্র রওফ হাসান বলেছেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান কেন্দ্র ও পাঞ্জাবে এমডব্লিউএমের সঙ্গে সরকার গঠনের জন্য তাদের অনুমতি দিয়েছেন।

গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের ভোট হয়েছে। ভোটগ্রহণের তিন দিন পর ২৬৫ আসনের মধ্যে অবশেষে ২৬৪ আসনের ফল ঘোষণা করা হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী, সবচেয়ে বেশি ৯৭ আসনে জয় পেয়েছেন ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এরপর পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এন ৭৬ আসনে, পাকিস্তান পিপলস পার্টি ৫৪ আসনে জয়ী হয়েছে। এ ছাড়া অন্যান্য ছোট দল পেয়েছে ৩৭টি আসন।

তবে কোনো দলই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে জোট গঠন করেই সরকারে আসতে হবে রাজনৈতিক দলগুলোকে। এমন জটিল পরিস্থিতিতে জোট গঠন করতে দৌড়ঝাঁপ শুরু করেছে বড় দলগুলো।

ইরানের বিক্রি করা বিমান জব্দ করল যুক্তরাষ্ট্র

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.