
সুমাইয়ার সাথে কথা বলতে আজ শনিবার উপজেলার সদর ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামে তার শ্বশুরবাড়িতে গেলে দেখা যায় ছেলে সোলায়মানকে নিয়ে হাসিখুশি আছেন। প্রায় ভেঙে যাওয়া সংসার জোড়া লাগায় অনুভূতি জানতে চাইলে সুমাইয়া আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, বিয়ের পর সবকিছু ঠিক-ঠাক চলছিল। কিন্তু হঠাৎ স্বামী যৌতুকের জন্য নির্যাতন করতে শুরু করে। যৌতুক না দিলে এক পর্যায়ে ঘর থেকে বের করে দিয়ে বিবাহ বিচ্ছেদের হুমকি দিতে থাকে। এরপর কোনো পথ না পেয়ে আইনের আশ্রয় নেই। ব্র্যাক এর আইন ও সালিশ কেন্দ্রে অভিযোগ দেই। স্থানীয়দের সহযোগিতায় সালিশ বৈঠকের মাধ্যমে আমাদের মীমাংশা হয়। এরপর আমার স্বামী আমাকে শ্বশুরবাড়ি নিয়ে আসে। পুনরায় শ্বশুরবাড়ি ফিরতে পেরে খুব ভালো লাগছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



