Advertisement

জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় শ্বশুর, ননদ ও এক শিশুকে জুসের সাথে ঘুমের ওষুধ খাইয়ে সুরাইয়া (১৯) নামের গৃহবধূ প্রেমিকের সাথে পালিয়েছে।

বুধবার সকালে সদর উপজেলার বড়বাকাইল গ্রামে এ ঘটনা ঘটে। বিকেলে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়। পরিবার সূত্রে জানা যায়, আরজু মিয়ার ছেলে কালাম মিয়া গত প্রায় ৩মাস আগে সুরাইয়াকে (১৯) বিয়ে করেন। বিয়ের পর থেকেই পরিবারের সদস্যরা সুরাইয়ার আরেক জায়গায় সর্ম্পক আছে, এমন সন্দেহ হয়।

বুধবার সকালে বাড়ির লোকজন আরজু মিয়া(৭০), তার মেয়ে পারভীন(২০) ও পারভীনের মেয়ে ছামিয়াকে(৮) অচেতন অবস্থায় ঘরে পায়। কিন্তু কালামের স্ত্রী সুরাইয়াকে ঘরে খোঁজে পাওয়া যায়নি। পাশাপাশি কালামের ছোট বোন খাদিজাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। অসুস্থ অবস্থায় তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে তাদেরকে ভর্তি করা হয়।

কামালের চাচা সাহাদ মিয়া আরও জানান, সুরাইয়ার উত্তর সুহিলপুর গ্রামের এক ছেলের সাথে অবৈধ সম্পর্ক ছিল। সুরাইয়াকে বিয়ের প্রস্তাবও দিয়েছে ওই ছেলে। তার ভাতিজি খাদিজারও ওই ছেলের বন্ধুর সাথে প্রেম ছিল। এজন্যই দুইজন একসাথে পালিয়েছে বলে সাহাদ মিয়া অভিযোগ করেন। খবর পেয়ে তিনি গুরুত্ব অসুস্থ তিনজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-মামুন হাসপাতালে মেডিসিন বিভাগে দুইজনকে ও শিশু বিভাগে একজনকে ভর্তি দেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে বলেন, পরকীয়ার প্রেমের জেরেই জুসের সাথে ঘুমের ওষুধ খাইয়েছে কিনা তা প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে না। তবে এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা তদন্ত করে এই বিষয়ে আইনিপদক্ষেপ গ্রহণ করবো।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.