জুমবাংলা ডেস্ক : নেত্রকোনার বারহাট্রায় শ্যালিকাকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় দুলাভাইকে কারাগারে পাঠানো হয়েছে। উপজেলার রৌহা গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে অভিযুক্ত মো.লাল মিয়াকে (২৭) বারহাট্টা থানা পুলিশ বুধবার গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। অভিযোগে জানা গেছে,জেলার বারহাট্টার রৌহা গ্রামের মো.লাল মিয়ার সাথে প্রায় ৭ বছর আগে উপজেলার ছোট কৈলাটী গ্রামের এক কৃষকের মেয়ের বিয়ে হয়। বিগত দিনে তাদের দুটি সন্তানও হয়। এরই মধ্যে লাল মিয়া তার শ্যালিকার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ১৭ ফেব্রুয়ারি মাদ্রাসাছাত্রী শ্যলিকাকে ফুসলিয়ে বাড়ী থেকে নিয়ে যায়।
এ ঘটনায় মাদ্রাসাছাত্রীর বাবা লাল মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণ মামলা করেন। আদালত আসামিকে গ্রেফতারের জন্য বারহাট্টা থানা পুলিশকে নির্দেশ দেন। পুলিশ বুধবার লাল মিয়াকে উপজেলার আসমা বাজার এলাকা থেকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ভিকটিম সেইফ কাস্টরীতে আছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.