
থানার অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১০ বছর আগে পাঁচবিবি উপজেলার কাশিয়া চাপর গ্রামের মৃত ছাত্তার মোল্লার ছেলে হেলাল মোল্লার সাথে একই এলাকার আমছের আলীর মেয়ে শামীমা আক্তারের বিয়ে হয়। সংসার জীবনে তাদের ঘরে দুটি সন্তানও আছে। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে কারণে-অকারণে স্ত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতন করত হেলাল।
শ্বশুরবাড়িতে আসা-যাওয়ার সুবাদে শ্যালিকার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে হেলাল। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১৯ জুন) ভোর রাতে দুলাভাই শ্যালিকাকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে যায়।
পাঁচবিবি থানার ওসি মনসুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



