Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ শ্রমিকদের আন্দোলনের ফলে গাজীপুরে বন্ধ ৯ কারখানা
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

শ্রমিকদের আন্দোলনের ফলে গাজীপুরে বন্ধ ৯ কারখানা

By rskaligonjnewsনভেম্বর 4, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: শিল্পাঞ্চল গাজীপুরের কোনাবাড়ী ও কাশিমপুরে শ্রমিক অসন্তোষের কারণে সোমবার (৪ নভেম্বর) ৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। একইসঙ্গে আন্দোলনের প্রভাবের কারণে ১৩টি কারখানায় একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রমিকদের আন্দোলনের ফলে গাজীপুরে বন্ধ ৯ কারখানা

Advertisement
সোমবার সকালে কোনাবাড়ীর এম এম নীটওয়্যার লিমিটেড, মামুন নীটওয়ার লিমিটেড ও মকুল নীটওয়ার লিমিটেড কারখানার সামনে বন্ধের নোটিশ সাঁটানো হয়। এর আগে, তুসুকা গ্রুপের ৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল। কোনো কোনো কারখানার শ্রমিকরা তাদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করতে থাকায়, কারখানাগুলোতে অস্থিরতা তৈরি হয়।

ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে, ফ্যাশন সমিট লিমিটেড, রেজাউল অ্যাপারেলস, লাইফ টেক্সটাইল লিমিটেড, কানিজ ফ্যাশন, কে এম নুবেলী, রিপন নীটওয়্যার লিমিটেড, ইসলাম গ্রুপ, ডং আও লিমিটেড, অ্যাস্ট্রো নীটওয়্যার লিমিটেড, হরণবিল অ্যাপারেলস লিমিটেড, এবিএম ফ্যাশন লিমিটেড (অনন্ত গার্মেন্টস লিমিটেড) এবং কাশিমপুরের ডোরিন গার্মেন্টস লিমিটেড ও কটন ক্লাব বিডি লিমিটেড।

এম এম নীটওয়্যার লিমিটেডের নোটিশে উল্লেখ করা হয়েছে যে, রোববার দুপুর আড়াইটার সময় কারখানার শ্রমিকরা ‘অযৌক্তিক দাবিতে’ কাজ বন্ধ রাখে এবং পরবর্তীতে মেইন গেটে এসে উত্তেজনা সৃষ্টি করে। কর্তৃপক্ষের মতে, শ্রমিকদের এসব দাবির মধ্যে কিছু কিছু দাবি মেনে নেয়া হলেও তারা আরও দাবি উত্থাপন করে এবং কাজে যোগদান করতে অস্বীকৃতি জানায়। মালিকপক্ষ জানায়, শ্রমিকরা কারখানার অভ্যন্তরে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে, যা শ্রম আইন অনুযায়ী বেআইনি ধর্মঘটের শামিল।

একজন প্রশাসনিক কর্মকর্তা জানান, শ্রমিকরা তাদের অযৌক্তিক দাবি প্রত্যাহার করলে এবং কারখানা খোলার অনুকূল পরিস্থিতি সৃষ্টি হলে পুনরায় কারখানা চালু করার সিদ্ধান্ত জানানো হবে। তবে কারখানার নিরাপত্তা ও ফায়ার সেইফটি বিভাগ এই নোটিশের আওতামুক্ত থাকবে।

এম এম নীটওয়্যার লিমিটেডের সুয়িং অপারেটর মো. সাদ্দাম বলেন, আমরা স্বাভাবিকভাবে কাজ করছিলাম। হঠাৎ কিছু বহিরাগত এসে পরিস্থিতি উত্তপ্ত করে এবং পরবর্তীতে ছুটি ঘোষণা করে আমাদের বাড়ি পাঠানো হয়। আজ সকালে এসে দেখি, কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

ইসলাম গ্রুপের ওভেন সেকশনের পিএম মো. মামুন সরকার বলেন, শ্রমিকরা কাজ না করে বিক্ষোভ করতে শুরু করে, ফলে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে। মিটিংয়ে স্টাফদের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রমাণ চাওয়া হয়েছে, কিন্তু শ্রমিকরা কোনো প্রমাণ দিতে রাজি নয় এবং দাবি করছে, অভিযুক্তদের বরখাস্ত করতে হবে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, তুসুকা গ্রুপ এবং এম এম নীটওয়্যার লিমিটেডসহ বেশ কিছু কারখানায় শ্রমিকদের দাবির মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও ৮টির বেশি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের কিছু দাবি মালিক পক্ষ মেনে নিয়েছে, তবে কিছু দাবিতে শ্রমিকরা একমত না হওয়ায় পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে।

কারখানা বন্ধের এই সিদ্ধান্তের ফলে শ্রমিকদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। তবে কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, পরিস্থিতি স্থিতিশীল হলে তারা শিগগিরই কাজ শুরু করতে পারবে।

গাজীপুরে শিল্প-কারখানার বিষাক্ত বর্জ্যে মৃতপ্রায় লবনদহ নদী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
Atok

ধারের টাকা ফেরত না দিতেই মা-মেয়েকে কুপিয়ে হত্যা

জুন 15, 2026
Former bsl

ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

জুন 15, 2026
মাদারীপুর

শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ, ঘটনা কী

জুন 15, 2026
Latest News
Atok

ধারের টাকা ফেরত না দিতেই মা-মেয়েকে কুপিয়ে হত্যা

Former bsl

ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

মাদারীপুর

শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ, ঘটনা কী

প্রধান আসামি গ্রেপ্তার

মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা রবিন

নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক

রোগীর স্বজন

কিশোরগঞ্জে রোগীর স্বজনকে হাসপাতালে আটকে মারধরের অভিযোগ

পুলিশ কর্মকর্তা

হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

Jamayat

‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না’

মা-মেয়ে

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

মসজিদে নামাজরত

খুলনায় মসজিদে নামাজরত ২ মুসল্লিকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa