জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় ইটভাটার তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 সাত সকালে ট্রাকচাপায় ৩ শ্রমিকের প্রাণহানি
ফাইল ছবি
Advertisement

নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর মিয়া (৩৫), মাহফুজ মিয়া (৩২) ও আমজাদ (৩০)।

আহত দুজন হলেন- খেজুর মিয়া (৪৫) ও কামাল মিয়া (৪০)।

হতাহতদের সবার বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুরে বলে জানিয়েছে ‍পুলিশ।

খাঁটিহাতা হাইওয়ে থানার এএসআই মইনুল ইসলাম জানান, নিহতরা সবাই ইটভাটার শ্রমিক। ভোরে শাহবাজপুর সিএনজিচালিত অটোরিকশা যোগে ইটভাটায় যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.