Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ শ্রমিক বিক্ষোভের ১০ ঘণ্টায়ও সচল হয়নি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

শ্রমিক বিক্ষোভের ১০ ঘণ্টায়ও সচল হয়নি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

By rskaligonjnewsNov 9, 2024, 9:54 PM Asia/Dhaka2 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় বকেয়া বেতনের দাবিতে ১০ ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। ফলে অচল অবস্থার সৃষ্টি হয়েছে মহাসড়কে। সড়কটিতে যাতায়াতকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। শত শত যানবাহন সড়কে দাঁড়িয়ে রয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

শ্রমিক বিক্ষোভের ১০ ঘণ্টায়ও সচল হয়নি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

Advertisement

জানা গেছে, শনিবার (৯ নভেম্বর) সকাল ৯টার দিকে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা। এই প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা ৭টায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, মালেকের বাড়ি এলাকায় অবস্থিত টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড কারখানাটির অবস্থান। কারখানাটির শ্রমিকদের গত তিন মাসের বেতন বকেয়া আছে। শ্রমিকেরা বেতন দাবি করলে কর্তৃপক্ষ বিভিন্ন বাহানা করে কালক্ষেপণ করছে। গত ২৮ অক্টোবর শ্রমিকরা আন্দোলন করলে শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে। তখন পুলিশ জানায়, ৩ নভেম্বরের মধ্যে বেতন পরিশোধ করা হবে। পরে কারখানা বন্ধ করে দেয় মালিকপক্ষ।

গত ৫ নভেম্বর আবার শ্রমিকরা বিক্ষোভ করলে শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিষয়টি সমাধান করার আশ্বাস দেন। তখন শ্রমিকরা ফিরে যান। তবে, মাসের ৯ তারিখ হয়ে গেলেও শ্রমিকেরা বেতন পাচ্ছেন না। এছাড়া, কিছুদিন ধরে বন্ধ আছে কারখানা। এসব কারণে আজ সকালে আবারো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শত শত যানবাহন সকাল থেকে সড়কে দাঁড়িয়ে রয়েছে।

কারখানাটির শ্রমিক আব্দুস সাত্তার বলেন, ‘আমাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। আমাদের কয়েকবার আশ্বাস দিয়েও বেতন দেয়নি কর্তৃপক্ষ। আমরা সকাল থেকে মহাসড়কে আছি। মালিকপক্ষ এখনো যোগাযোগ করেনি।’

এ বিষয়ে জানতে টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কারো বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম হোসেন বলেন, শ্রমিকরা তিন মাসের বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এখন পর্যন্ত তারা অবরোধ সরিয়ে নেয়নি। কারখানাটির মালিক বিদেশে রয়েছেন। যৌথ বাহিনীও ঘটনাস্থলে রয়েছে। কয়েক দফা বুঝানো হয়েছে তবুও শ্রমিকরা মহাসড়ক ছাড়েনি।

শীতলক্ষ্যা নদীর তীরের মাটি কেটে বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
CU

বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

May 24, 2026, 11:22 PM Asia/Dhaka
রেড হোপ ফাউন্ডেশন

রেড হোপ ফাউন্ডেশনের আলোচনা সভা ও ‘লাল নদী’ অ্যাপের শুভ উদ্বোধন

May 24, 2026, 11:13 PM Asia/Dhaka
ফেরি

দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু

May 24, 2026, 11:02 PM Asia/Dhaka
Latest News
CU

বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

রেড হোপ ফাউন্ডেশন

রেড হোপ ফাউন্ডেশনের আলোচনা সভা ও ‘লাল নদী’ অ্যাপের শুভ উদ্বোধন

ফেরি

দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু

ইয়াবা

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-মদসহ ৩ জন গ্রেফতার

Harirampur

হরিরামপুরের চরাঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানির আশঙ্কা

জখম

ফতুল্লায় চাঁদা না পেয়ে গাড়িচালককে কুপিয়ে জখম, আটক ২

৯ তলা

মোহাম্মদপুরে ৯ তলা ভবনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

শেরপুরে গৃহবধূকে ধর্ষণ

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা আটক

শিশু

সাড়ে ছয় বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

কক্সবাজার আদালত

কক্সবাজার আদালতে অতর্কিত গুলি, আহত দুই, হেফাজতে চার

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp