Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পরিবেশ দূষণকারী একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার নয়নপুরে অবস্থিত সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কে লবলং খাল দখল ও দূষণ করায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও নদীর অবৈধ দখলকৃত অংশ আগামী তিন মাসের মধ্যে ছেড়ে দিয়ে লবলং খাল পূর্বাবস্থায় ফিরিয়ে দিয়ে এসিল্যান্ডের প্রত্যায়ন পত্রপত্র দাখিল করতে বলা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তর এর পরিদর্শক শেখ মোজাহীদ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google