Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ শ্রীপুরে গ্যাসের ৫ কোটি টাকা বিল বকেয়া, ৬০০ লাইন বিচ্ছিন্ন
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

শ্রীপুরে গ্যাসের ৫ কোটি টাকা বিল বকেয়া, ৬০০ লাইন বিচ্ছিন্ন

By rskaligonjnewsOctober 5, 2019Updated:October 5, 20193 Mins Read

sripurgazipur-titas

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় অবস্থিত ইউনিলিয়্যান্স টেক্সটাইল কারখানার পাঁচ কোটি ১৪ লাখ টাকার গ্যাস বিল বকেয়া থাকায় গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই এলাকার প্রায় দুই শতাধিক বাসাবাড়ির ৬০০ অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার ( ০৩ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করে এসব লাইন বিচ্ছিন্ন করা হয়। এ সময় তিতাস গ্যাসের কর্মকর্তাসহ গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক অজিত চন্দ্র দেব বলেন, শ্রীপুর উপজেলার কেওয়া এলাকায় বাসাবাড়িতে গ্যাস লাইন সংযোগ দেয়ার মতো নিম্নচাপের গ্যাস লাইন নেই। কিছু অসাধু লোকজন উচ্চচাপসম্পন্ন বিভিন্ন কারখানার গ্যাস লাইন থেকে রাতের আঁধারে অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়েছে, যা খুবই বিপজ্জনক। যেকোনো সময় এসব লাইন থেকে দুর্ঘটনা ঘটে যানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

Advertisement

এ অবস্থায় গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামানের নেতৃত্বে তিতাস গ্যাস গাজীপুর অফিসের একটি দল শ্রীপুরের কেওয়া ও ভাংনাহাটি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কেওয়া দক্ষিণ খণ্ড ফখরুদ্দিন মোড় এলাকার চারটি পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় চার কিলোমিটার এলাকার দুই শতাধিক বাসাবাড়ির ছয় শতাধিক চুলার লাইন বিচ্ছিন্ন করা হয়। অভিযানের খবর পেয়ে অবৈধ সংযোগ প্রদানকারীরা পালিয়ে যায়।

একই সময় উপজেলার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় অবস্থিত ইউনিলিয়্যান্স টেক্সটাইল কারখানার পাঁচ কোটি ১৪ লাখ টাকার গ্যাস বিল বকেয়া থাকায় কারখানাটির গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়।

জানা যায়, কারখানা কর্তৃপক্ষ ২০১৮ সালের অক্টোবর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত বিল পরিশোধ করেনি। তিতাস কর্তৃপক্ষ কয়েকবার লাইন বিচ্ছিন্ন করতে গেলেও বাধার মুখে ফিরে আসে। বিল পরিশোধ না করে সময়ক্ষেপণ ও সরকারি অর্থ আত্মসাতের উদ্দেশ্যে বিভিন্ন সময় উচ্চ মহলের মাধ্যমে সুপারিশ করে কিস্তি সুবিধা নিয়ে বিপুল পরিমাণ বকেয়া বিল জমা রাখে তারা।

অভিযান পরিচালনার সময় তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক অজিত চন্দ্র দেবসহ উপব্যবস্থাপক শবিউল আউয়াল, আবু সুফিয়ান, আলিম রাসেল, মোশাররফ হোসেন, সহ-ব্যবস্থাপক রেজাউল হক, উপসহকারী প্রকৌশলী সাবিনুর রহমান, বিক্রয় সহকারী আনোয়ার হোসেন ও আবু কায়সারসহ কারিগরি দল উপস্থিত ছিলেন।

জুমবাংলানিউজ/আরএস

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa