Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির বাসচাপায় জসিম উদ্দিন (৬৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার মাওনা-বরমী-গফরগাঁও আঞ্চলিক মহাসড়কের সাতখামাইর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিনের ছেলে। তিনি এলাকায় মুদি ব্যবসা করতেন।

নিহতের ভাই ইব্রাহিম মাহমুদ জানান, দুপুরে বরমী বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সাতখামাইর এলাকায় বরমীগামী বেপরোয়া গতির যাত্রীবাহী একটি বাস জসিম উদ্দিনকে চাপা দেয়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে ওই সড়কের একই স্থানে বেপরোয়া গতির বালুভর্তি ড্রাম্প ট্রাকের চাপায় গত ২৫ ফেব্রুয়ারি নাহিদ মোড়ল নামে এক যুবক নিহত হন।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google