নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জাকারিয়া হোসেন (২২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জাকারিয়া হোসেন (২২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।Google news
মারা যাওয়া জাকারিয়া উপজেলার নিজমাওনা গ্রামের সামসুল হকের ছেলে। তিনি উপজেলার নিজমাওনা গ্রামের ক্রাউন ইজি ওয়্যার নামক কারখানায় নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন।মারা যাওয়া যুবকের স্বজন আমিনুল ইসলাম লিটন বলেন, ‘আজ সকালে জাকারিয়া কারখানাটিতে কাজ করতে যান। তিনি সেখানে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’জাকারিয়ার বাবা মো. সামসুল হক বলেন, ‘বিদ্যুতায়িত ছেলে গুরুতর আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে যাই। সেখানে ছেলের মরদেহ দেখতে পাই। কীভাবে মারা গেলো কিছুই জানতে পারলাম না।’উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুদেপ চক্রবর্তী বলেন, ‘মৃত অবস্থায় যুবককে হাসপাতালে আনা হয়। খবর দেওয়ার পরপরই পুলিশ এসে মরদেহ নিয়ে গেছে।’ক্রাউন ইজি ওয়্যার কারখানার মানবসম্পদ কর্মকর্তা আসলাম সোহেল বলেন, ‘সব ধরনের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নির্মাণকাজ হচ্ছে। মৃত শ্রমিক অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হন।’শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আল মামুন বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনের ভিত্তিতে  আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

Advertisement
মারা যাওয়া জাকারিয়া উপজেলার নিজমাওনা গ্রামের সামসুল হকের ছেলে। তিনি উপজেলার নিজমাওনা গ্রামের ক্রাউন ইজি ওয়্যার নামক কারখানায় নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন।

মারা যাওয়া যুবকের স্বজন আমিনুল ইসলাম লিটন বলেন, ‘আজ সকালে জাকারিয়া কারখানাটিতে কাজ করতে যান। তিনি সেখানে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

জাকারিয়ার বাবা মো. সামসুল হক বলেন, ‘বিদ্যুতায়িত ছেলে গুরুতর আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে যাই। সেখানে ছেলের মরদেহ দেখতে পাই। কীভাবে মারা গেলো কিছুই জানতে পারলাম না।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুদেপ চক্রবর্তী বলেন, ‘মৃত অবস্থায় যুবককে হাসপাতালে আনা হয়। খবর দেওয়ার পরপরই পুলিশ এসে মরদেহ নিয়ে গেছে।’

ক্রাউন ইজি ওয়্যার কারখানার মানবসম্পদ কর্মকর্তা আসলাম সোহেল বলেন, ‘সব ধরনের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নির্মাণকাজ হচ্ছে। মৃত শ্রমিক অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হন।’

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আল মামুন বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনের ভিত্তিতে আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

গাজীপুরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google