Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা শ্রীপুরে সড়কে ডাকাতি-লুটপাটের অভিযোগ স্থানীয়দের, ওসির অস্বীকার
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

শ্রীপুরে সড়কে ডাকাতি-লুটপাটের অভিযোগ স্থানীয়দের, ওসির অস্বীকার

By rskaligonjnewsSeptember 14, 20202 Mins Read

শ্রীপুরে সড়কে ডাকাতি-লুটপাটের অভিযোগ স্থানীয়দের, ওসির অস্বীকার
Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে রোববার রোববার এক আঞ্চলিক সড়কে গজারি গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ঘণ্টাব্যাপী ডাকাতদল লুটপাট করেছে বলে দাবি করছে স্থানীয়রা। রোববার সন্ধ্যা সাড়ে আটটার দিকে বরমী ইউনিয়নের  বরমী নয়নপুর আঞ্চলিক সড়কের পোশাইদ এলাকায় এ ঘটনা ঘটে।  স্থানীয়দের অভিযোগ, অন্তত ৪০ জন পথচারির মোটরসাইকেল আটকে তাদের বেঁধে রেখে  নগদ টাকা মোবাইলসহ বিভিন্ন দামি মালামাল লুট করেছে ডাকাতরা। বেশ কয়েক জনকে পিটিয়ে আহতও করা হয়েছে এ সময়।

খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল ঘুরে আসেন। তবে বিকাল সাড়ে পাঁচটায় এ রিপোর্ট  লেখা পর্যন্ত কোনো মালামাল উদ্ধার বা কোনো অভিযান পরিচালনা করেনি পুলিশ। ডাকাতির বিষয়ে কোনো মামলার প্রস্তুতির গ্রহন করেনি পুলিশ।

ডাকাতির শিকার আবদুর রহমান জানান, কালিগঞ্জে কাজ শেষ করে সাড়ে আটটার দিকে বাড়ি ফেরার জন্য এ সড়কে আসছিলাম। পরে পোশাইদ বনের ভিতরে আসতেই সড়কে গজারি গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে ডাকাতরা। এ সময় এ পথে আসা বিভিন্ন যানবাহন আটকে চালকসহ যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন নগদটাকা লুট করে ডাকাতরা। পরে সবাইকে দঁড়ি দিয়ে বেঁধে বনের ভিতরে ফেলে রাখে। তিনি বলেন, এ সময় অন্তত ৪০ জনকে বেঁধে রাখে বনের ভিতরে।

তিনি আরো জানান, তার কাছে থাকা ৩৫ হাজার টাকা নিয়ে নেয় ডাকাতরা। তিনি বলেন এ সময় কাজল নামের একজনের ৪০ হাজার টাকাও নিয়ে নেয়।

ট্রাক চালক মো. শরীফ মিয়া জানান,( ঢাকা মেট্রো-চ ১৩-৭৬৯০) পাশের শিমুলতলী একটি ফিডমিলে যাচ্ছিলাম। পরে পোশাইদ যাওয়ার পর সড়কে গাছ ফেলে ডাকাতরা গতি রোধ করে। এ সময় আমাদের কাছে থাকা প্রায় তিন লক্ষ টাকা লুটে নিয়ে বনের ভিতরে আমাদের বেঁধে রাখে ডাকাতরা। এ সময় আরো বেশ কিছু মোটরসাইকেল আরোহীকে বেঁধে তাঁদের মুল্যবান জিনিসপত্রসহ নগট টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয় ডাকাতেরা। তিনি বলেন ১৫/১৬ জনের ডাকাতদল ঘন্টাব্যাপী ডাকাতি করে। তাদের কয়েকজন মুখোশধারী ছিল। সবার হাতেই দেশি অস্ত্রসস্ত্র ছিল।

স্থানীয়রা জানান, রাতের এক সময় ডাকাতির বিষয়টি টের পেলে  আমরা প্রস্তুতি নিয়ে ঘটনাস্থল যাওয়ার আগেই ডাকাতরা সটকে পড়ে। এ সময় বেশ কয়েকজনকে বনের ভিতর থেকে দড়ি বাঁধা অবস্থা থেকে উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেল ও ট্রাকও আটক করছিল ডাকাতরা।

স্থানীয় ইউপি সদস্য হারুন অর রশিদ জানান, সকালে শুনে ঘটনাস্থলে গিয়ে স্থানিয়দের সাথে কথা বলে ডাকাতির সত্যতা নিশ্চিত হওয়া গেছে। তিনি বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন সন্ধ্যা রাতে এমন ডাকাতিতে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ সময় বেশ কয়জনকে পিটিয়ে আহত করে ডাকাতরা। এ সময় নগদ টাকা মোবাইল ফোন লুট করে নেয় ডাকাতদল।

শ্রীপুর মডেল থানার ওসি  খোন্দকার ইমাম হোসেন ডাকাতির কথা অস্বীকার করে বলেন, এমন একটি খবর পেয়ে রাতেই টহল টিম ঘটনাস্থলে পাঠানো হয়। তবে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

June 29, 2026
সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

June 29, 2026
সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

June 29, 2026

Latest News

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa