স্পোর্টস ডেস্ক: চলতি এশিয়া কাপের সুপার ফোর পর্বের শেষ ম্যাচে দুই দলের দেখায় পাকিস্তানকে হারিয়েছে শ্রীলঙ্কা। ওই ম্যাচে টস জিতে আগে বোলিং করে লঙ্কানরা।

দুবাই স্টেডিয়ামে গত কয়েক ম্যাচে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে টস। রান তাড়া করে জয়ের সংখ্যাই বেশি।

শুরুতেই উইকেট হারাল শ্রীলংকা। নাসির শাহর বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে লংকান তারকা ওপেনার কুশাল মেন্ডিস।

টস জিতে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, আমরা প্রথমে বোলিং করব। আমাদের আত্মবিশ্বাস সর্বোচ্চ। এই টুর্নামেন্টে আমরা খুব ভালো খেলেছি। প্রতিটি ম্যাচে আমাদের নতুন নতুন ম্যাচ সেরা খেলোয়াড় পেয়েছি। দলে ফিরেছেন শাদাব, নাসিম। এদিকে উসমান ও হাসান খেলছেন না।

খেলা

Advertisement

লঙ্কান অধিনায়কের চাওয়াও ছিল আগে বোলিং করা। টসে হেরে শানাকা বলেন, আগে বোলিং করাটাই ভালো ছিল। তবে ফাইনাল হওয়ায় ব্যাটিং করতে পেরে খুশি। আমাদের ওপেনাররা দুর্দান্ত ফর্মে। মাধুশঙ্কা এবং মহেশ দুর্দান্ত খেলছে। বিশ্বকাপের জন্য ভালো ব্যাপার। আমরা একই দল নিয়ে নামছি।

শ্রীলঙ্কা : পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেট রক্ষক), দানুশকা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, প্রমোদ মাদুশান, মহেশ থেকশান, দিলশান মদুশান।

পাকিস্তান : মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, আসিফ আলী, হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন।

‘কালা চশমা’ গানে দুর্দান্ত নাচ বাংলাদেশ লিজেন্ডসের ক্রিকেটারদের (ভিডিও)

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.